গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৭০

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভোর থেকে চালানো এসব হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীরাও রয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। আল জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।

জাতিসংঘের হিসাবে, গাজা এখন দুর্ভিক্ষের মুখোমুখি। এই পরিস্থিতিতে সামান্য খাবারের আশায় গাজার কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ইসরায়েল-নিয়ন্ত্রিত নেতসারিম করিডরে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন অন্তত ২০ জন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে।

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন স্থানীয়দের কাছে ‘মানব কসাইখানা’ নামে পরিচিত। গত ২৭ মে থেকে এসব কেন্দ্রে নিহত হয়েছেন ১৫০ জনের বেশি, আহত প্রায় ১৫০০। গাজা সরকারের দাবি, জিএইচএফ-এর ত্রাণ কার্যক্রম এখন ‘মরণ ফাঁদ’-এ পরিণত হয়েছে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান, গাজার দেইর আল-বালাহ অঞ্চলের এসব ত্রাণকেন্দ্র এখন যেন ‘পুনরাবৃত্ত রক্তপাতের মঞ্চ’। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এসব হামলায় ব্যবহার করা হচ্ছে ড্রোন, ট্যাংক এবং স্নাইপার।

২ মার্চ থেকে গাজায় কার্যত কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বহু আন্তর্জাতিক ও স্থানীয় ত্রাণ সংস্থা নিষিদ্ধ হয়ে গেছে। ফলে লাখো মানুষের জন্য সহায়তা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

৮ ঘণ্টা আগে

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৮ ঘণ্টা আগে

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৯ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

২১ ঘণ্টা আগে