ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, এই হামলাকে দৃষ্টান্ত দেখিয়ে পশ্চিমা সহায়তার তাগিদ দিয়েছেন। এই হামলাকে অন্যতম বৃহৎ হামলা বলেও দাবি করেছেন তিনি।
ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওডেশার কৃষ্ণ সাগর বন্দরে ও ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এবছর জ্বালানি ব্যবস্থার ওপর রাশিয়ার ১২তম বড় হামলা এটি। বছরজুড়ে হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা লাখ লাখ নাগরিকের বিদ্যুৎ সুবিধা ব্যাহত করেছে।
ইউক্রেনের তাপমাত্রা বর্তমানে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এমন পরিস্থিতিতে এ ধরনের হামলা কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে। মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্রুত সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পরের মাসে হোয়াইট হাউসে ফিরবেন।
ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘এটিই পুতিনের শান্তির পরিকল্পনা, সবকিছু ধ্বংস করার জন্য। লাখ লাখ মানুষকে আতঙ্কিত করে এভাবেই তিনি আলোচনা চান। বৈশ্বিক শক্তিশালী প্রতিক্রিয়া প্রয়োজন।’
জেলেনস্কি জানান, হামলার সময় রাশিয়া ৯৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যার মধ্যে একটি উত্তর কোরিয়ার তৈরি এবং প্রায় ২০০টি ড্রোন রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৮১টি ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়। যার মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান থেকে ১১টি গুলি করা হয়।
তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ণয় করা কঠিন। বারবার রাশিয়ান হামলার পর নেটওয়ার্কের অবস্থা সম্পর্কে সামান্যই জানা গেছে।’
কর্মকর্তারা জানিয়েছেন, পোল্যান্ড সীমান্তবর্তী লভিভের পশ্চিমাঞ্চলে ছয়টি বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শিল্প সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলাটি বিদ্যুৎ সাবস্টেশনগুলোকে লক্ষ্য করে হয়েছে। অতীতের হামলার তুলনায় এবার গ্যাসের অবকাঠামোতে বেশি হামলা হয়েছে।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।
১৮ ঘণ্টা আগে
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
১ দিন আগে
ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১ দিন আগে