অস্ট্রিয়ায় স্কুলে গুলি, নিহত ১০

ডেস্ক, রাজনীতি ডটকম

অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গ্রাজের একটি স্কুলে মঙ্গলবার সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় মেয়র এ তথ্য জানিয়েছেন।

মেয়র এলকে কাহার অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএকে নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং অন্তত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, সেই সঙ্গে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে।

ইউরোপে স্কুলে গুলি চালানোর ঘটনা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি বিরল।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে হামলায় ইউরোপ কেঁপে উঠেছে। তবে হামলাগুলো সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে গ্রাজ শহরে হামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলেছে, ‘বর্তমানে, একটি পুলিশি অভিযান চলছে...ভবনে গুলির শব্দ শোনা যাওয়ায় তাদের মোতায়েন করা হয়েছে।’

পুলিশ সূত্রের বরাত দিয়ে এপিএ জানিয়েছে, পরিস্থিতি এই মুহূর্তে খুব স্পষ্ট নয়।

গুলি চালানোর খবরে নিজেকে ‘গভীরভাবে মর্মাহত’ ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস।

প্রায় ৯২ লাখ জনসংখ্যার আল্পাইন জাতির দেশটিতে জনসমক্ষে হামলা বিরল। বিশ্ব শান্তি সূচক অনুসারে, এটি বিশ্বের ১০টি নিরাপদ দেশের মধ্যে স্থান করে নিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

৮ ঘণ্টা আগে

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৮ ঘণ্টা আগে

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৯ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

২১ ঘণ্টা আগে