ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরাইল। সোমবার (১৬ জুন) শুরু হওয়া হামলা এখনো চলছে, দেশটি জানিয়েছে স্থানীয় সময় ভোররাত পর্যন্ত এই হামলা চলবে। এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরাইলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর রয়টার্স সংবাদ সংস্থা বলছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শোনা যাচ্ছে।
অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভুপাতিত করার খবর দিয়েছিল দখলদার বাহিনী। পাশাপাশি ইরানের হামলায় কোন হতাহত হয়নি বলেও দাবি করে তেল আবিব।
সোমবার এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই সংঘাত তাৎক্ষণিকভাবে থামানোর আহ্বান জানান। ইরানের কীর্তিমান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও সোমবার এক যৌথ বিবৃতিতে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান যুদ্ধবিরোধী সংঘাত অবসানের জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন। এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তান তার প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত পয়েন্ট একপ্রকার বন্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তা সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরান ও ইসরাইলের পালটাপালটি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ। জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকালে দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিমদিকে যাত্রা করেছে মার্কিন এই রণতরি। সূত্র: আলজাজিরা

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।
৪ ঘণ্টা আগে
এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
৫ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।
১৮ ঘণ্টা আগে