ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরও ছড়িয়ে পড়ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার ভোরে ইসরায়েলের গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি এবং ইয়িফতাহ ব্যারাকে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানোর দাবি করেছে। এর আগে তেল আবিব ও হাইফার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। হিজবুল্লাহর এই তৎপরতার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ ছাড়িয়ে গেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে ইরানজুড়ে বড় ধরনের সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।
বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ফের ইরানের পরবর্তী নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর ইঙ্গিত দিলেন।

বিভিন্ন অসমর্থিত সূত্র ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হচ্ছে যে, নেতানিয়াহু যে বাঙ্কারে বা সুরক্ষিত স্থানে অবস্থান করছিলেন, সেখানে আইআরজিসি-র নজিরবিহীন নিখুঁত হামলার সময় তিনি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। ইসরায়েলি সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্
৩ ঘণ্টা আগে
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের প্রতিবেদকেরা তেহরানে সোমবার রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণের লক্ষ্যবস্তু এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
৬ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং নতুন নেতৃত্বের ক্ষমতা গ্রহণের এই উত্তাল সময়ে ট্রাম্পের এই মন্তব্য বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
৬ ঘণ্টা আগে
সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোয়ান। তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্কের ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে। বন্ধু ও ভাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারো কোনো স্বার্থ আদায় হবে না এবং আঙ্কারা কখনও এ ধরন
৭ ঘণ্টা আগে