ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় ৪৫ জনকে হত্যা করলো ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে ৪৫ জন নিহত হয়েছেন। বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণকেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় হাসপাতালে এখন উপচেপড়া ভিড় তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা গুলি চালায় ও গোলা বর্ষণ করে। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন খাবার সংগ্রহের জন্য।

আহত অনেককে নাসের হাসপাতালে ফ্লোরেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ২৬ হাজারের বেশি। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৪ ঘণ্টা আগে

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৫ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৮ ঘণ্টা আগে