ইরানে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়াল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই ভয়াবহ প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার মার্কিন হুমকির বিপরীতে মধ্যপ্রাচ্যের সমস্ত জ্বালানি ও তথ্যপ্রযুক্তি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো অঞ্চলে এক ভয়াবহ যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানিশোধনাগার (ডিস্যালাইনেশন প্ল্যান্ট) এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান।

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই হুমকির পরই ইরানের পক্ষ থেকে এমন সতর্কতা বার্তা দেওয়া হলো।

এদিকে ফারস নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে (গ্রিড) হামলা হলে ‘আধা ঘণ্টার মধ্যে পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) বিদ্যুৎহীন হয়ে পড়বে’।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত এরদোয়ানের

এরদোয়ান দাবি করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলায় ১২ লাখ লেবানিজ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে বলেন, তুরস্ক প্রয়োজন হলে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

৬ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘ডেডলাইন’ শেষে ইরানের ৫ সম্ভাব্য বিপজ্জনক পদক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নতুন চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে তেহরান এখন পর্যন্ত কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি।

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ও অভিবাসন নীতির বিরোধিতা: পোপ লিওকে কড়া আক্রমণ ট্রাম্পের

ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।

৭ ঘণ্টা আগে

'মানসিক ভারসাম্যহীন' ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি সিআইএর সাবেক পরিচালকের

বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।

৮ ঘণ্টা আগে