ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এর আগে প্রথম দফা বৈঠকেও নিজ দেশের প্রতিনিধি দলকে তিনিই নেতৃত্ব দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রোববার (১৯ এপ্রিল) হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) এই প্রতিনিধি দলের পাকিস্তানের পথে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে ‘নিরাপত্তা শঙ্কা’য় ভ্যান্সের দ্বিতীয় দফা পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়ত দেখা দেয়। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘একমাত্র নিরাপত্তা সংক্রান্ত কারণেই জে ডি এ সফরে যাচ্ছে না। সে দারুণ একজন মানুষ।’
পরে হোয়াইট হাউজের এক কর্মকর্তা ট্রাম্পের সে বক্তব্যকে নাকচ করে দেন। পাকিস্তানে দ্বিতীয় দফা সফরে কে কে যাচ্ছেন, সে তথ্য তুলে ধরেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, আগের মতোই জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে পাকিস্তানে। এবারও তার সঙ্গী হিসেবে থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দল সোমবার (২০ এপ্রিল) ইসলামাবাদের পথে রওয়ানা হবে। সেখানে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে প্রথম ধাপের বৈঠকের ধারাবাহিকতায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি চুক্তি আবারও আলোচনা হবে।
এর আগে গত শনিবার (১১ এপ্রিল) প্রথম দফায় ইরান-যুক্তরাষ্ট্র বসেছিল দ্বিপাক্ষিক আলোচনায়, ভেন্যু ছিল পাকিস্তানের ইসলামাবাদ। সে দিন দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনাতেও দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর ৪০ দিন পর ৮ এপ্রিল ট্রাম্পের ঘোষণা ও ইরানের সম্মতিতে শুরু হয় যুদ্ধবিরতি। দুই সপ্তাহের সে বিরতি শেষ হচ্ছে আগামী বুধবার (২২ এপ্রিল)। এর আগে দ্বিতীয় দফা বৈঠক থেকে ইতিবাচক কিছুর আশাবাদ করছেন অনেকে।
ট্রাম্পও মার্কিন প্রতিনিধি দল রওয়ানা হওয়ার আগের দিন ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ইরান যদি চুক্তির সুযোগ গ্রহণ না করে, তাদের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে।
ইরানের পক্ষ থেকে অবশ্য নমনীয়তা দেখানো হচ্ছে না। তারাও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসির ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যতদিন নৌ অবরোধ বহাল থাকবে ততদিন ইরান পাকিস্তানে কোনো আলোচক দল পাঠাবে না। অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই বলেও জানানো হয় খবরে।

নাইটনের ভাষ্য, বিপুল সেনা মোতায়েন করেও রুশ বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারছে না। পশ্চিমা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে রুশ বাহিনীর অগ্রযাত্রার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
১১ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলন সামনে রেখেই তিন দিনের সফরে ভারত গেছেন ভ্লাদিমির পুতিন। তার নয়াদিল্লি সফর ভারতের জন্য একই সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েক দশক ধরে রাশিয়া ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার। ভারতের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ঐতিহাসিকভাবে রাশিয়া থেকে এসেছ
১১ ঘণ্টা আগে
তবে দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের অভিজ্ঞতায় বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে এসব কাঠামো শক্তিশালী ও সুরক্ষিত মনে হলেও এর মধ্যে থেকে গেছে গুরুতর দুর্বলতা। সেই দুর্বলতাই নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
১২ ঘণ্টা আগে
সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্বার্থের বৈচিত্র্যও। ফলে ব্রিকসকে এখন একই সঙ্গে একটি অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম, বৈশ্বিক দক্ষিণের রাজনৈতিক কণ্ঠস্বর এবং পশ্চিমানির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের ভূমিকা নির্ধারণ করতে হচ্ছে।
১৭ ঘণ্টা আগে