আত্মসমর্পণ নয়, আমরা শেষ পর্যন্ত লড়ব: হিজবুল্লাহ প্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৩: ৩৯
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার মাঝে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না জানিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান-সমর্থিত এই সংগঠন কোনো অবস্থাতেই ইসরায়েলের কাছে 'আত্মসমর্পণ করবে না'।

২০২৪ সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, হিজবুল্লাহ কূটনৈতিক সমাধানের সুযোগ দিলেও এখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রতিক্রিয়ায় সোমবার ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

জবাবে লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল সেনা মোতায়েন করেছে ইসরায়েল, যার ফলে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন লাখ লাখ মানুষ। এই অবস্থায় চরম ত্যাগের বিনিময়ে হলেও সীমার শেষ প্রান্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন নাইম কাসেম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের

ইরানের নৌবাহিনী উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাংকারে আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ হামলা চালানো হয় উল্লেখ করে আইআরজিসি বলেছে, ‘এ ধরনের কোনো জাহাজ দেখা গেলে অবশ্যই তা লক্ষ্য করে আঘাত হানা হবে।’

১১ ঘণ্টা আগে

ইরানের কোমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইরান এই উৎক্ষেপণ ব্যবস্থা থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

১২ ঘণ্টা আগে

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বোম্ব শেল্টারে লাখো মানুষ

জেরুজালেম ও এর আশপাশের এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে এএফপি। যদিও ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো এখন পর্যন্ত কোনো প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য দেয়নি।

১৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান অস্ট্রেলিয়া ও কানাডার

যতক্ষণ পর্যন্ত না ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।

১৩ ঘণ্টা আগে