হরমুজ প্রণালিতে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কেশমের গভর্নর হোসেইন আমির তেইমুরি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ওই জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। তিনি ঘটনাটিকে ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলা হিসেবে বর্ণনা করেছেন।

গুরুত্বপূর্ণ এই জলপথে এটি সর্বশেষ প্রাণঘাতী ঘটনা। হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, হরমুজ প্রণালির কাছে মার্কিন নৌযানগুলোকে না আসার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে করা দাবিকেও চ্যালেঞ্জ করেছেন তিনি।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালি যদি আমেরিকার নিয়ন্ত্রণে থাকে, তাহলে এগিয়ে আসুন। আপনাদের একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।’

আইআরজিসি নৌবাহিনীর ওই উপ-রাজনৈতিক কমান্ডার আরও বলেন, মার্কিন বাহিনী জানে যে তাদের কোনো নৌযান ওই এলাকার দিকে এগিয়ে এলে ইরানি বাহিনী তার জবাব দেবে। সাম্প্রতিক দিনগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

অন্যদিকে, সৌদি আরবকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ‘সৌদি আরবের সঙ্গে যুদ্ধে নেই।’

সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। তবে পেজেশকিয়ান বলেছেন, হুতিদের ‘নিজস্ব কিছু সমস্যা’ রয়েছে। এর মাধ্যমে গোষ্ঠীটির কর্মকাণ্ড থেকে ইরানকে দূরে রাখার অবস্থান নিয়েছেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

৪ ঘণ্টা আগে

ইরান যুদ্ধের মধ্যেই ঐক্যের ডাক ব্রিকসের, বিকল্প বিশ্বব্যবস্থার বার্তা কতটা বাস্তব?

ইরান যুদ্ধের মধ্যেই নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দিলো ব্রিকস। পশ্চিমা নিষেধাজ্ঞা, একতরফা বাণিজ্যনীতি ও সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আরও অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে ১১ দেশের জোটটি। তবে দুই দিনের নয়াদিল্লি সম্মেলনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকল— ব্রিকস কি সত্যিই পশ্চিমা

৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমে’র আহ্বান, আরও যা আছে ব্রিকসের যৌথ ঘোষণায়

৪০টির বেশি পৃষ্ঠার ঘোষণায় ব্রিকস নেতারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত অবনতিতে গভীর উদ্বেগ জানান। সংঘাত আরও বাড়াতে পারে— এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে তারা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন। তবে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বা ইসরায়ে

৬ ঘণ্টা আগে

ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনীয় রেল কর্তৃপক্ষের ধারণা, হামলার লক্ষ্য ওই কূটনৈতিক ট্রেনটিও হয়ে থাকতে পারে। তবে মস্কো বলেছে, তারা ইউক্রেনের রেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলো ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

৭ ঘণ্টা আগে
Advertisement