আত্মসমর্পণ করবে না ইরান, খামেনির স্পষ্ট বার্তা

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি সতর্ক করে বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে ‘অপূরণীয় ক্ষতির’ মুখে পড়তে হবে। কারণ ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না।’

বুধবার (১৮ জুন) এক টেলিভিশন ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘ইরানি জাতি কারো চাপিয়ে দেওয়া যেকোনো যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে। তারা কখনোই অন্যায় বা জুলুমের সামনে মাথানত করবে না।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানি জনগণ যে ধৈর্য, সাহসিকতা ও সময়োপযোগী অবস্থান নিয়েছে, তা জাতির উচ্চমানের বোধ ও আধ্যাত্মিকতার পরিচায়ক।’

এ সময় ইরানি জাতির প্রশংসা করে তিনি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতার প্রতিফলন।’

মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্য প্রত্যাখ্যান করে খামেনি বলেন, ‘যারা ইরানের ইতিহাস ও জাতির মনোবল সম্পর্কে জানেন, তারা কখনো হুমকির ভাষায় কথা বলবেন না। কারণ ইরানি জাতির পক্ষে আত্মসমর্পণ করা অসম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমেরিকানদের মনে রাখা উচিত, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চেষ্টা করলে তার মূল্য অত্যন্ত চড়া দিতে হবে। যুক্তরাষ্ট্রের জন্য তা হবে অপূরণীয় ক্ষতির শামিল।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লাতিন আমেরিকায় ‘মাদক চক্রের বিরুদ্ধে’ স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: হেগসেথ

হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।

১৬ ঘণ্টা আগে

‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে’র ডাক দিলেন সোনম ওয়াংচুক

ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

১ দিন আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১ দিন আগে