ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

শান্তিতে নোবেলজয়ী ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি মারিয়াকে ২০২৫ সালের শান্তি পুরস্কারে ভূষিত করে।

নোবেল জেতার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। তিনি সেখানে লিখেছেন, আমি এ পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ ও আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করছি। ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাচাদো। পরে ডোনাল্ড ট্রাম্প এ তথ্য সাংবাদিকদের জানান। খবর রয়টার্সের

ট্রাম্প বলেন, নোবেলজয়ী মারিয়া তাকে ফোন করেছেন ও বলেছেন যে তিনি তার সম্মানে পুরস্কারটি গ্রহণ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় নোবেল সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কমিটির সিদ্ধান্তের সমালোচনা করেননি। তিনি বেশ কয়েকটি যুদ্ধ সমাধানের জন্য নিজেকে কৃতিত্ব দেন ও তাই তার পুরস্কারটি প্রাপ্য ছিল বলে জানান।

এদিকে ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ।

ভেনেজুয়েলার বিরোধী দলের আপসহীন নেত্রীকে পুরস্কার দেওয়ার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ বলেছে, শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে। ট্রাম্প নোবেল না জিতলেও তিনি শান্তির জন্য কাজ করে যাবেন।

এক বিবৃতিতে তারা বলেছেন, ট্রাম্প শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধ, জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার আছে মানবিক হৃদয়। তার মতো আর কেউ হবে না, যিনি তার নিজের ইচ্ছার শক্তিতে পর্বতকে নড়াতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এনপিটি ছাড়ার ভাবনা, ইরান কি এবার পরমাণু অস্ত্রের পথে?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ, চলমান যুদ্ধ এবং ইরানের ভেতরে বদলে যাওয়া জনমত নতুন করে প্রশ্ন তুলেছে— তাহলে কি শেষ পর্যন্ত পরমাণু অস্ত্রের পথেই হাঁটছে কোণঠাসা ইরান? দেশটি এরই মধ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়েও তৎপরতা শুরু করেছে।

১৪ ঘণ্টা আগে

যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না: পোপ

ক্যাথলিক খিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও বলেছেন, ‘যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না।’ রোববার (২৯ মার্চ) ‘পাম সানডে’ দিনের উপাসনা শেষে তিনি এ কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারবাজারে দরপতন

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম, পাশাপাশি এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে দেখা দিয়েছে উল্লেখযোগ্য দরপতন।

১৬ ঘণ্টা আগে

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুথির

চার সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে হুথি বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে নৌযান লক্ষ্য করে হুথি হামলা চালালে বিশ্ব বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

১৬ ঘণ্টা আগে