২৪ ঘণ্টায় ১৫ দেশের স্থাপনায় ইরানের হামলা

নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ১৪টি দেশ অবিলম্বে ত্যাগ করতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘গুরুতর ঝুঁকি’র কারণে আমেরিকান নাগরিকদের যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহনব্যবস্থা উপলব্ধ রয়েছে তা ব্যবহার করে এসব দেশ থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সতর্কবার্তায় যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো—বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ১৫টি দেশের ভূখণ্ড বা সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরজিসির প্রকাশিত তালিকায় রয়েছে—যুক্তরাষ্ট্র, সাইপ্রাস, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। তবে এসব হামলার পরিমাণ, ক্ষয়ক্ষতি বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য এখনো প্রকাশিত হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির ছেলে মুজতবা খামেনিই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা

আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবার নামই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচনায় ছিল। বিভিন্ন সূত্রের বরাতে তার নির্বাচিত হওয়ার তথ্য এর আগে ইরানের গণমাধ্যমেও এসেছে। পরে রোববার (৮ মার্চ) রাতে ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির নাম ঘোষণা করে।

১১ ঘণ্টা আগে

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি ও ভারতীয় নিহত

আজ রোববার (৮ মার্চ) দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানের এ হামলায় আরও ১২ জন আহত হওয়ার তথ্য দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

২১ ঘণ্টা আগে

শত্রুকে ১ ইঞ্চি জমিও দখল করতে দেবো না: পেজেশকিয়ান

প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে।

১ দিন আগে

ট্রাম্পকে ‘বিপজ্জনক পরিণতি’র কথা জানালেন কাতারের আমির

ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি উত্তেজনা কমানো এবং নতুন করে সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থনের কথাও উল্লেখ করা হয়।

১ দিন আগে