ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক প্রার্থনায় নেতৃত্ব দিয়েছেন। ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত মসজিদ প্রাঙ্গণটিতে কোনো ইসরায়েলি মন্ত্রীর প্রকাশ্য প্রার্থনায় অংশগ্রহণ বা নেতৃত্বদান এই প্রথম।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, রোববার ইতামার আল-আকসা প্রাঙ্গণে ওই প্রার্থনায় অংশ নেন। তিনি একটি মিনইয়ানের নেতৃত্বে ছিলেন। ন্যূনতম ১০ জন ইহুদি পুরুষের সম্মিলিত প্রার্থনার দলকে মিনইয়ান বলা হয়।
জর্ডানের আল-আকসা মসজিদ ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি— তিন ধর্মের অনুসারীদের জন্যই অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান। ওই মসজিদ প্রাঙ্গণটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। জর্ডানি ওয়াকফের তত্ত্বাবধানে থাকা টেম্পল মাউন্ট এলাকায় এখন বেশ কয়েকটি মসজিদ ও গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা রয়েছে।
টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ওই নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে টেম্পল মাউন্টে নিয়মিতই প্রার্থনায় অংশ নিচ্ছেন ইহুদিরা। এবার তেমন একটি প্রার্থনায় যোগ দিলেন একজন ইসরায়েলি মন্ত্রীও।
টাইমস অব ইসরায়েল বলছে, তিশা ব’আভ দিবস পালনকারী ইহুদিদের জন্য ‘আমিদা’ প্রার্থনায় নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী ইতামার বেন-গভির। আল-আকসার চূড়ায় থাকা ইহুদিদের পুরনো দুই প্রার্থনাগৃহ ধ্বংস হয়ে যাওয়াকে স্মরণ করে এই তিশা ব’আভ উপবাস দিবস পালিত হয়।
বেন গভির ও তার প্রার্থনাকারী দলকে লক্ষ্য করে চিৎকার করায় পুলিশ আরব জাতিগোষ্ঠীর এক সদস্যকে আটক করে বলে জানিয়েছে আরুৎজ সেভেন।
২০২২ সালে নিরাপত্তামন্ত্রী হওয়ার পর থেকে বেন গভির বলে আসছেন, তার নীতি হচ্ছে ইহুদিদের টেম্পল মাউন্টে প্রার্থনার সুযোগ করে দেওয়া। ওই প্রাঙ্গণে কী কী করা যাবে, কী যাবে না তা নিয়ে ইসরায়েল ও জর্ডানের সরকারের মধ্যে একধরনের সমঝোতা হয়েছে। বেন গভিরের এ অবস্থান দীর্ঘ মেয়াদী এই স্ট্যাটাস ক্যু-র লঙ্ঘন।
বেন গভিরের আল-আকসা প্রাঙ্গণে যাওয়ার ঘটনা আরব বিশ্বের তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। জর্ডান একে ‘আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন’ এবং ‘অগ্রহণযোগ্য উসকানি ও উত্তেজনাবৃদ্ধি’ বলে অভিহিত করেছে।
এদিকে ইসরায়েলি মন্ত্রী বেন গভির তার সরকারকে পুরো গাজা দখলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। রোববার তিনি সরকারের প্রতি গাজায় নিজেদের সার্বভৌত্বত্ব ঘোষণা করা, প্রত্যেক হামাস সদস্যকে নিস্ক্রিয় করা ও গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় দেশত্যাগে উদ্দীপনা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি পেংঘু দ্বীপপুঞ্জে ভোরের আলো ফোটার আগেই এক যুদ্ধ মহড়ার আয়োজন করে তাইওয়ানের সামরিক বাহিনী। সবুজ প্লাস্টিক ক্যানিস্টার থেকে ১০৫ মিলিমিটারের গোলা বের করে ৪টি ট্যাংকে লোড করেন সেনাসদস্যরা। বেইজিংয়ের হামলা প্রতিহত করতে এই দ্বীপপুঞ্জে বর্তমানে হাজার হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছেন, যারা যুদ্ধের সম্
৮ ঘণ্টা আগে
কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যেই উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ হ্রদ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগে
শুক্রবার ভোরে নেপাল পুলিশ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
ইরান আত্মসমর্পণ করেনি। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো মারাত্মকভাবে ব্যাহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয় ব্যাপক ক্ষতি করলেও তেহরানের সরকারকে নিজেদের শর্ত মেনে নিতে বাধ্য করতে পারেনি।
১৭ ঘণ্টা আগে