ডেস্ক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।
সোমবার (২৯ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি।
বিবৃতিতে এসএফজে বলেছে, ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী, ওসমান হাদির হত্যায় জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে যায়। এ প্রেক্ষাপটে হত্যাকারীদের অবস্থান, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়ক বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারলে ৫৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করে বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদী সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ।’
তার দাবি, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
এসএফজের পক্ষ থেকে বলা হয়, ‘পুরস্কারের উদ্দেশ্য জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়তা করা।’
এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই লেবানন সরকার সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য। একদিকে ইরান একে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও, ইসরায়েল লেবাননকে এই চুক্তির বাইরে রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
৩ ঘণ্টা আগে
এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার ব্র্যাড কুপার আল
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত এ আলোচনা নিয়ে আগের দিনেও অনিশ্চয়তা কাটেনি। তবে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, দুপক্ষের সঙ্গেই তার কথা হয়েছে। এ আলোচনাকে তিনি ‘বাঁচা-মরার লড়াই’ বলে অভিহিত করেছেন, যেখান থেকে সর্বোচ্চ ইতিবাচক ফল আনতে আশাবাদী পা
১২ ঘণ্টা আগে