বিবিসি বাংলা

৮৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ভ্যাটিকান বলছে, শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ আগামী বুধবার নেওয়া হতে পারে সেন্ট পিার্ট ব্যাসিলিকায়।
ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, কার্ডিনালদের একটি দল বুধবার একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
মাত্তেও আরও জানান, পোপ ফ্রান্সিসের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর দিনক্ষণের সিদ্ধান্ত আরও আগেও হতে পারে। সেক্ষেত্রে সাধারণ মানুষজন বুধকবারের আগেও শ্রদ্ধা নিবেদনের অনুমতি পেতে পারে।
তবে ভ্যাটিক্যানের সিদ্ধান্তের অপেক্ষায় বসে নেই পোপ ফ্রান্সিসের অনুরাগীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে না পড়তেই অসংখ্য মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যেতে শুরু করেছেন।
এর আগে সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। ২০১৩ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন।
৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমের সব পোপই ছিলেন ইউরোপিয়ান। প্রায় ১৩ শ বছর পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ হিসেবে নির্বাচিত হন ফ্রান্সিস। দায়িত্ব নিয়ে ক্যাথলিক গির্জায় সংস্কার চালু রাখলেও তিনি ছিলেন সবার কাছে জনপ্রিয়।
ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তি ও কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতিও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের (এলজিবিটি) জন্যও ক্যাথলিক গির্জার দরজা খোলা।

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ
১ দিন আগে
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
১ দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০
১ দিন আগে
দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১ দিন আগে