গাজার স্কুল-ক্যাফে-খাদ্য বিতরণকেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৯৫

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় একটি ক্যাফে, একটি স্কুল ও একটি খাদ্য বিতরণকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ছাড়া একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৩০ জুন) এসব হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার আগে গত কয়েক সপ্তাহের মধ্যে এটি অন্যতম ভয়াবহ হামলা।

সোমবার উত্তর গাজা শহরের উপকূলবর্তী ‘আল-বাকা কাফেটেরিয়া’ নামের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হন। এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব এবং কয়েকজন নারী ও শিশু ওই ক্যাফেতে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

গাজা শহর থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, কোনো ধরনের ধরনের পূর্বসতর্কতা ছাড়াই হামলা হয়েছে। এতে ক্যাফেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।

এদিকে গাজা শহরের ‘ইয়াফা স্কুল’ ছিল শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল। সোমবার সেখানেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখান থেকে হামলার আগে পালিয়ে যাওয়া হামাদা আবু জারাদেহ বলেন, বাস্তুচ্যুত মানুষদের মাত্র পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে দিতে বলা হয়েছিল।

মধ্য গাজায় ইসরায়েলি বাহিনী দেইর আল-বালাহ অঞ্চলের আল-আকসা হাসপাতালের আঙিনাতেও হামলা চালায়। সেখানেও হাজার হাজার পরিবার আশ্রয় নিয়েছিল। এ নিয়ে ইসরায়েলি বাহিনী এই হাসপাতালের আঙিনায় অন্তত ১০ বার হামলা চালাল।

গাজার সরকার-নিয়ন্ত্রিত মিডিয়া অফিস এক বিবৃতিতে ইসরায়েলের এই হামলাকে ‘ফিলিস্তিনের স্বাস্থ্যব্যবস্থার বিরুদ্ধে একটি পদ্ধতিগত অপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

এ ছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তা বিতরণকেন্দ্রে অপেক্ষমাণ কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনি নিহত হন। বিতর্কিত মার্কিন ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত এই সহায়তা কেন্দ্রটি খান ইউনুসে অবস্থিত। এই হামলায় আরও ৫০ জন আহত হয়েছেন।

এই ফাউন্ডেশনটি গত মে মাসের শেষ দিকে গাজায় সীমিত ত্রাণ সরবরাহ শুরু করার পর থেকে এই ধরনের সহায়তা কেন্দ্রগুলোতে হামলায় প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, গাজার সহায়তা কেন্দ্রগুলোর কাছে মোতায়েন সেনাদের ‘ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে বলা হয়েছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির উদ্যোগের অংশ হিসেবে ইসরায়েলি কর্মকর্তাদের মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছানোর কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

১০ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১২ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১২ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১৩ ঘণ্টা আগে