কাশ্মিরে হামলার ‘নিরপেক্ষ-আন্তর্জাতিক’ তদন্ত দাবি পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতশাসিত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আন্তর্জাতিকভাবে এই হামলার তদন্ত হওয়া উচিত।

শনিবার (২৬ এপ্রিল) অ্যাবোটাবাদের সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে প্রস্তুত।’

দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি সক্ষম। ২০১৯ সালে ভারতের আগ্রাসী অনুপ্রবেশের সময়েও আমরা এর প্রমাণ দিয়েছি।

গত মঙ্গলবার কাশ্মিরের পহেলগামে ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। হামলার পর থেকেই এ ঘটনায় পাকিস্তানের ‘মদত’কে দায়ী করে আসছে ভারত। তবে পাকিস্তান শুরু থেকেই হামলায় কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবার এ হামলার আন্তর্জাতিক তদন্তের কথা বললেন।

একই দাবি এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও তুলেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে খাজা আসিফকে উদ্ধৃত করে এ হামলার আন্তর্জাতিক তদন্ত ও তাতে পাকিস্তানের পূর্ণ সহায়তার কথা বলা হয়েছে।

সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা চাই না যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ুক। কারণ এতে গোটা অঞ্চলই বিপদের মুখে পড়তে পারে।

হামলার পর থেকেই অবশ্য দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে ব্যাপকভাবে। দুই দেশ পাল্টাপাল্টি নানা ব্যবস্থাও নিয়েছে। ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানও জবাবে শিমলা চুক্তি স্থগিত করেছে। দুই দেশই প্রতিপক্ষ দেশের নাগরিকদের ভিসা বাতিল করেছে। বাণিজ্য ও আকাশপথে চলাচলও সীমিত করেছে।

হামলার ঘটনায় ‘কাশ্মির রেজিস্ট্যান্স’ নামে একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, সংগঠনটি পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের শাখা।

খাজা আসিফ এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, লস্কর-ই-তৈয়বা এখন নিষ্ক্রিয়। পাকিস্তানে তাদের কোনো কার্যক্রম নেই। এ সংগঠনের সদস্য যারা বেঁচে আছে, তারা গৃহবন্দি কিংবা হেফাজতে আছে। তারা একেবারেই সক্রিয় নয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে গেল সুপ্রিম কোর্টে

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের নির্দিষ্ট তথ্য ইউএসপিএসকে দিতে হতো। একই সঙ্গে ব্যালট পাঠানোর ক্ষেত্রে নতুন ধরনের খাম, মার্কিং ও বারকোড ব্যবহারের শর্ত রাখা হয়েছিল। নির্ধারিত নিয়মের সঙ্গে কোনো ব্যালটের তথ্য বা খাম সামঞ্জস্যপূর্ণ না হলে ডাক বিভাগ সেটি গ্র

৫ ঘণ্টা আগে

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৮ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৫ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে
Advertisement