ডেস্ক, রাজনীতি ডটকম

ইরাকে ইরান-সমর্থিত একটি বিদ্রোহী গোষ্ঠীর প্রধান হাশিম ফিনিয়ান রহিম আল-সরাজিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদা নামের গোষ্ঠীর এ নেতার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আল-সরাজি ওই বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন এবং তার বিরুদ্ধে ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যার পাশাপাশি ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে।
ওয়াশিংটনের অভিযোগ অনুযায়ী, ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সেনাদের ওপর একাধিক হামলার ঘটনায়ও কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদা গোষ্ঠী দায়ী।
উল্লেখ্য, ২০১৪ সালে মসুলের পতনের পর ইরাকে স্বেচ্ছাসেবী বাহিনীগুলোকে সংগঠিত করে ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ গঠন করা হয়, যারা জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরাকের বিভিন্ন ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদা অন্যতম।

ডিজেলের দামে এই ঊর্ধ্বগতি সরাসরি জ্বালানি বাজারের পাশাপাশি পরিবহন খাতেও চাপ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থার বড় অংশ ট্রাক, রেল, কৃষিযন্ত্র, মাছ ধরার নৌযানসহ ডিজেলচালিত যান ও যন্ত্রের ওপর নির্ভরশীল। ফলে জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচও দ্রুত বাড়ে।
১০ ঘণ্টা আগে
নাইটনের ভাষ্য, বিপুল সেনা মোতায়েন করেও রুশ বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারছে না। পশ্চিমা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে রুশ বাহিনীর অগ্রযাত্রার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
১২ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলন সামনে রেখেই তিন দিনের সফরে ভারত গেছেন ভ্লাদিমির পুতিন। তার নয়াদিল্লি সফর ভারতের জন্য একই সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েক দশক ধরে রাশিয়া ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার। ভারতের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ঐতিহাসিকভাবে রাশিয়া থেকে এসেছ
১৩ ঘণ্টা আগে
তবে দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের অভিজ্ঞতায় বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে এসব কাঠামো শক্তিশালী ও সুরক্ষিত মনে হলেও এর মধ্যে থেকে গেছে গুরুতর দুর্বলতা। সেই দুর্বলতাই নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৩ ঘণ্টা আগে