ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানের সাড়ে চার শতাধিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)।
মানবাধিকার সংস্থাটি জানাচ্ছে, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক। সে হিসাবে নিহতদের অর্ধেকই বেসামরিক। এ ছাড়া এ পর্যন্ত সামরিক বাহিনীর ১০৯ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।
গত বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে ইরানে হামলা করতে শুরু করে ইসরায়েল। পরদিন ইরানও পালটা হামলা করতে শুরু করে। দুই দেশই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ইরানের প্রতিরক্ষা দপ্তর ও সামরিক বাহিনী সূত্র এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ২৫০ জনের মতো নিহতের তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী।
এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত ১৫৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার থেকে এ পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয়ভাবে নোংরা, দূষিত এবং অস্বাস্থ্যকর বাতাসের আগ্রাসনের শিকার হচ্ছে।" তিনি কানাডার বিরুদ্ধে 'ইচ্ছাকৃত অবহেলার' অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দেন।
৪ ঘণ্টা আগে
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতেই এই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। বিমান হামলার পাশাপাশি ইরানের কৌশলগত বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ কার্যকর করা শুরু করেছে মার্কিন নৌবাহিনী।
৫ ঘণ্টা আগে
আইআরজিসির নৌবাহিনীর দাবি, মাইনক্ষেত্রে প্রবেশের আগেই ট্যাঙ্কার দুটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করে। একই সাথে তারা নাবিকদের নিজেদের জীবন ও সম্পদ রক্ষার্থে যুক্তরাষ্ট্রের ছড়ানো ‘বিভ্রান্তি’ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
লেবারের নতুন এই নেতা আরও বলেন, পথ চলতে চলতে তিনি মানুষের কথা শুনেছেন, ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং সেই কারণেই আরও পরিণত হয়েছেন। এরপরই দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং আমি কী করতে চাই। আই হ্যাভ আ প্ল্যান। লেবার পার্টির নতুন নেতা হিসেবে আমি আবারও মানুষের আশা ফিরিয়ে আনব।’
১১ ঘণ্টা আগে