প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব জুড়ে মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়াবলি সংক্রান্ত আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে টম ফ্লেচার বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন এখন ‘নগণ্য’ পর্যায়ে নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্বের কোটি কোটি দরিদ্র ও অসহায় মানুষের ওপর, যারা নিয়মিত মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
তিনি জানান, যুদ্ধের প্রভাব কেবল সংঘর্ষের এলাকাতেই সীমাবদ্ধ নেই। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে এবং আন্তর্জাতিক জাহাজ পরিবহন ও বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর কারণে মানবিক ত্রাণসামগ্রী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে প্রায় ছয় মাস পর্যন্ত বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
টম ফ্লেচার বলেন, “যখন জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তখন খাদ্য, ওষুধ ও সারের মতো জরুরি পণ্য সরবরাহ করা শুধু কঠিনই নয়, বরং অনেক বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। এতে মানবিক সহায়তার কার্যক্রম সীমিত হয়ে পড়ে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষগুলো, যাদের এই সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন।”
জাতিসংঘ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিকল্প সরবরাহ পথ চালু করার চেষ্টা চলছে। পাশাপাশি সম্ভাব্য সংকট মোকাবিলায় বিভিন্ন স্থানে আগাম জরুরি ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে। টম ফ্লেচার নিজেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছেন, যাতে হরমুজ প্রণালি দিয়ে মানবিক পণ্যবাহী জাহাজগুলো বাধাহীন ও নিরাপদে চলাচল করতে পারে।
যুদ্ধরত পক্ষ ও প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার হওয়া উচিত।”

এরদোয়ান দাবি করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলায় ১২ লাখ লেবানিজ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে বলেন, তুরস্ক প্রয়োজন হলে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নতুন চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে তেহরান এখন পর্যন্ত কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।
৯ ঘণ্টা আগে
বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে