ডেস্ক, রাজনীতি ডটকম

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হওয়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে। এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।
যদিও দ্বীপের বাসিন্দারা জাপানের জাতীয় সম্প্রচারকারী কর্তৃপক্ষ এনএইচকে-কে বলেছেন, তারা ভূমিকম্প অনুভব করেননি।
প্রসঙ্গত, বিশ্বের যতগুলো ভূমিকম্পপ্রবণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। মূলত জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে আছে এবং এই কারণে প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প দেশটিতে আঘাত হেনে থাকে।

গত বছর ট্রাম্পের আরোপিত শুল্ককে 'ক্ষমতার অপব্যবহার' আখ্যা দিয়ে আদালত তা বাতিল করলেও, দমে না গিয়ে নতুন করে এই বর্ধিত শুল্ক আরোপ করলেন তিনি।
২ দিন আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ডের মধ্যেই আইসবার্গের মতো বিশাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তারা। বিপদসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকর্মীরা অভিযানে নামলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ শুরু করতে দেরি হয়। প্রবল বাতাস এবং শূন্য দৃশ্যমানতার মধ্যে উদ্ধারকারীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে কয়েক ঘণ্টা
২ দিন আগে
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'ফ্লামিঙ্গো' ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় কারখানাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। রুশ কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য না দিলেও ওই অঞ্চলের বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে, যা হামলার ভয়াবহতারই ইঙ্গিত দিচ্ছে।
২ দিন আগে
পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে।
২ দিন আগে