ইমরান খানের মুক্তির দাবি: বিক্ষোভে নিরাপত্তা সদস্যসহ ৫ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানী ইসলামাবাদে। এখন পর্যন্ত ৪ নিরাপত্তা সদস্যসহ ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর জিও নিউজের।

নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী নিরাপত্তারক্ষী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এ ঘটনায় চার রেঞ্জার্স সদস্য নিহত এবং দুই পুলিশ সদস্যসহ আরো ৫ রেঞ্জার্স সদস্য আহত হয়েছেন। এতে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পিটিআইয়ের বিক্ষোভ চলাকালে একই ধরনের ঘটনায় এ পর্যন্ত চারজন রেঞ্জার ও দুই পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক পুলিশ। আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কঠোরভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের বরাত দিতে জিও টিভি জানিয়েছে, ‘শুট অ্যাট সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়েছে।

এদিন ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে গত দুইদিন ধরে নানান পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কাটাতার ও কন্টেইনার দিয়ে ডি চককে ঘিরে ফেলা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রবিবার থেকেই কারাবন্দী ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ অভিমুখে দলটির নেতা-কর্মীরা মিছিল এগুতে থাকেন। তবে আগে থেকেই ইসলামাবাদ অভিমুখের সড়কে ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ। পিটিআই সমর্থকদের গ্রেপ্তার ও পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপের খবরও আসে। এছাড়া সেখানকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

তবে এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে ছোট বড় দলে ইসলামাবাদে এসেছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। ইসলামাবাদ অভিমুখী গাড়িবহরে রয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদের ডি চক এলাকায় তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনও একই পদক্ষেপ নেবে বলে তারা আশা করছে। এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভকে ওই সময় সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে যেকোনো ধরনের লঙ্ঘনের জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে।

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ: নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে উপসাগরীয় দেশগুলো

ছয় সপ্তাহের সংঘাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় অংশের লক্ষ্যই ছিল উপসাগরীয় দেশগুলো। এসব হামলার বেশির ভাগই প্রতিহত করা গেছে বলে দাবি করা হচ্ছে । তবে এরপরও তারা বুঝতে পারছে, এককভাবে প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করা যথেষ্ট নয়।

৬ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ হরমুজ প্রণালির আকাশসীমায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

৮ ঘণ্টা আগে

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি।

৮ ঘণ্টা আগে