ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয় মনমোহন সিংকে। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক।

এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে অজ্ঞান হয়ে যান তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯ টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

২০০৯ সালে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। বয়সজনিত অসুস্থতার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ড. মনমোহন সিং ১৯৭১ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারি কর্মজীবন শুরু করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশটির অর্থনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায় সূচিত হয়।

২০১৪ সালে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মনমোহন সিং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রধানমন্ত্রী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কংগ্রেস গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে।

চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। এর আগে রাজ্যসভার সদস্য হিসেবে দীর্ঘদিন দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

৯২ বছর বয়সী এই প্রবীণ নেতার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানকে স্মরণ করে রাজনৈতিক নেতারা শ্রদ্ধা জানাচ্ছেন।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি মনমোহন সিংয়ের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে নিজে ডুব দিয়েছেন স্মৃতির সাগরে। তিনি যে সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে প্রধানমন্ত্রীর পদে ছিলেন মনমোহন। সেই সময়ের স্মৃতি রোমন্থন করেছেন মোদি। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায়ই তার কথা হত। নানা বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১২ ঘণ্টা আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১২ ঘণ্টা আগে

ইরান যুদ্ধের মধ্যেই ঐক্যের ডাক ব্রিকসের, বিকল্প বিশ্বব্যবস্থার বার্তা কতটা বাস্তব?

ইরান যুদ্ধের মধ্যেই নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দিলো ব্রিকস। পশ্চিমা নিষেধাজ্ঞা, একতরফা বাণিজ্যনীতি ও সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আরও অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে ১১ দেশের জোটটি। তবে দুই দিনের নয়াদিল্লি সম্মেলনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকল— ব্রিকস কি সত্যিই পশ্চিমা

১৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমে’র আহ্বান, আরও যা আছে ব্রিকসের যৌথ ঘোষণায়

৪০টির বেশি পৃষ্ঠার ঘোষণায় ব্রিকস নেতারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত অবনতিতে গভীর উদ্বেগ জানান। সংঘাত আরও বাড়াতে পারে— এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে তারা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন। তবে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বা ইসরায়ে

১৫ ঘণ্টা আগে
Advertisement