ভারতে জামদানি-ইলিশসহ বাংলাদেশি পণ্য বয়কটের প্রস্তুতি

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচারের অভিযোগ এনে ভারতে আন্দোলন গড়ে তুলতে চায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘অনুসারী’ সংগঠন ‘স্বদেশী জাগরণ মঞ্চ’। মিটিং-মিছিল না করে জাগরণ মঞ্চ চায় বাংলা তথা দেশের মানুষ বাংলাদেশের যাবতীয় পণ্য বয়কট করতে। এ জন্য বাড়ি বাড়ি প্রচারের পরিকল্পনা আছে মঞ্চের। সূত্র, আনন্দবাজার

আনন্দবাজারের তথ্য অনুযায়ী, স্বদেশী জাগরণ মঞ্চ প্রথমে বিজেপি-সহ সঙ্ঘ মনোভাবাপন্ন সব সংগঠনের সদস্যদের বয়কট শুরু করতে আহ্বান জানাতে চায়। এরপরে একই আর্জি জানানো হবে ভারতের সাধারণ মানুষকে।

বাংলাদেশে তৈরি পণ্যের পাশাপাশি- দেশের জিআই ট্যাগ রয়েছে এমন পণ্য যেমন, ঢাকাই মসলিন, জামদানি ও টাঙ্গাইল শাড়ি, কাটারিভোগ বা কালিজিরা চাল, শীতলপাটি, নকশিকাঁথা, বিভিন্ন ধরনের আম এমনকি, পদ্মার ইলিশের উপরেও বয়কট চায় মঞ্চ। ইতিমধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

সাধারণ মানুষের কাছে মঞ্চের আর্জি, কেউ যেন বাংলাদেশের পণ্য না কেনেন। প্রতিবেশী এবং স্থানীয় বিক্রেতাদের সেই সব পণ্য দোকানে না রাখতেও বলেন। শুধু পণ্যই নয়, বাংলাদেশের সিনেমা, নাটক, ওয়েব সিরিজ দেখা থেকে বিরত থাকতেও আবেদন জানানো হবে। ইউটিউবে বাংলাদেশের চ্যানেল বয়কট করার পাশাপাশি কেউ যেন ‘অনুপ্রবেশকারীদের’ কাজ না দেন, সেই প্রচারও চালাতে চায় মঞ্চ।

এদিকে প্রতিবেদনে আরও জানা যায়, শুধু সাধারণ মানুষই নয়, কেন্দ্রীয় সরকারের কাছেও এক গুচ্ছ দাবি জানাতে চলেছে মঞ্চ। আগেই বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ চেয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। এ বার মঞ্চের দাবি, সব রকম বাংলাদেশি পণ্য আমদানি ও বিক্রয় বন্ধ করা হোক। ওই দেশে তুলো-সহ অন্যান্য সামগ্রীর রপ্তানি বন্ধ রাখা হোক।

মঞ্চের লক্ষ্য, বাংলাদেশের বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজার বন্ধ করা। এমনকি, সাময়িক ভাবে হলেও বাংলাদেশিদের ভারতে চিকিৎসার ভিসা দেওয়া বন্ধ রাখা হোক বলে কেন্দ্রের কাছে দাবি জানাতে চায় মঞ্চ।

দেশব্যাপী বয়কট আন্দোলন করতে চাইলেও তা শুরু হবে বাংলা থেকেই। কারণ, পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্দোলনের জন্য সব চেয়ে ভাল ‘জমি’ এ রাজ্য বলেই মনে করেন মঞ্চের নেতারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়াল আর্জেন্টিনা

বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচক হিসেবে পরিচিত। লাতিন আমেরিকায় তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হন। ট্রাম্পও এর আগে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন।

৭ ঘণ্টা আগে

লারিজানির মৃত্যু নিশ্চিত করল ইরান, প্রতিশোধের অঙ্গীকার

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর লারিজানিই ছিলেন ইরানের সবচেয়ে সিনিয়র নেতা। দেশটির সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল এক বিবৃতিতে তার নিহতের খবর নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে ইরানের আধাসরকারি মেহর নিউজ।

৮ ঘণ্টা আগে

‘ইরান যুদ্ধে সমর্থন নেই’, পদত্যাগ করলেন মার্কিন কাউন্টারটেরোরিজম সেন্টারের প্রধান

সামাজিক যোাগযোগ মাধ্যমে এক পোস্টে জো কেল্ট বলেন, নিজের বিবেকের কারণে আমি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।

২০ ঘণ্টা আগে

সুস্থ আছেন মোজতবা খামেনি, ভাষণ দেবেন শিগগিরই: তেহরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির আহত হওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক বিবৃতিতে বলেছেন, মোজতবার মস্কোতে চিকিৎসা নেওয়ার সংবাদের কোনো সত্যতা নেই।

২১ ঘণ্টা আগে