দিল্লি এখন দুষ্কৃতীদের রাজধানী : কেজরিওয়াল

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের দিল্লিতে বিধানসভা ভোটের আগে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়ে সরব হলেন সে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘দিল্লি এখন দুষ্কৃতীদের রাজধানীতে পরিণত হয়েছে।’ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ‘জাতীয় রাজধানী অঞ্চল’ দিল্লির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাহিনী সেখানকার আপ সরকারের নিয়ন্ত্রণে নয়।

অমিত শাহের মন্ত্রণালয়ের হাতেই রয়েছে দিল্লি পুলিশের ভার। বিধানসভা ভোটের আগে তাই বিষয়টি নিয়ে কেজরি কেন্দ্রীয় সরকার তথা বিজেপির ওপর চাপ বাড়াতে সক্রিয় হয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হতে পারে। সে ক্ষেত্রে চলতি মাসেই নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে সময়সূচী।

এই আবহে শনিবার কেজরি বলেন, ‘দেশের ১৯টি বড় শহরের মধ্যে দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধ ও খুনের সংখ্যা সবচেয়ে বেশি। তোলাবাজচক্র সক্রিয়। শিক্ষা প্রতিষ্ঠান ও বিমানবন্দরে বোমার হুমকি, মাদকসংক্রান্ত অপরাধ দিল্লিতে ৩৫০ গুণ বেড়েছে। দিল্লির বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

গণমাধ্যমটির তথ্যানুসারে, গত ৭ ডিসেম্বর সকালে দিল্লির শাহদারা এলাকায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হয়েছিলেন এক বাসন বিক্রেতা। গুলি করে খুন করা হয়েছিল তাকে। অন্যদিকে সে দিন দুপুরে রাজধানীর গোবিন্দপুরী এলাকায় শৌচাগার পরিষ্কার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন খুন হন। আহত হন দুজন। ওই জোড়া মৃত্যুর পরই অমিত শাহের বিরুদ্ধে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখন ভোট নিয়ে ব্যস্ত। তাই দিল্লি দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের ‘ডেডলাইন’ শেষে ইরানের ৫ সম্ভাব্য বিপজ্জনক পদক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নতুন চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে তেহরান এখন পর্যন্ত কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি।

৪ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ও অভিবাসন নীতির বিরোধিতা: পোপ লিওকে কড়া আক্রমণ ট্রাম্পের

ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।

৫ ঘণ্টা আগে

'মানসিক ভারসাম্যহীন' ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি সিআইএর সাবেক পরিচালকের

বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

প্রথমবারের মতো নারী সেনাপ্রধান পেল অস্ট্রেলিয়া

লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলকে এমন সময় সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো, যখন অস্ট্রেলিয়া সামরিক বাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে বাহিনীর ভেতরে যৌন হয়রানি ও বৈষম্য নিয়ে একাধিক অভিযোগও সামনে এসেছে।

৭ ঘণ্টা আগে