চাপে রিপাবলিকানরা, মধ্যবর্তী নির্বাচনের মুখে ইরান সংঘাত এড়াতে মরিয়া যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আমেরিকার আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন রাজনৈতিক পরিমণ্ডলে নতুন এক সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান নীতি। ৩ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের ঝুলিতে থাকা সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার তীব্র চ্যালেঞ্জ এখন দৃশ্যমান। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কৌশলবিদরা তেহরানের সাথে সরাসরি পূর্ণাঙ্গ সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক ও নীতিগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সামরিক শক্তি প্রয়োগের চেয়ে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোতেই এখন বেশি জোর দিচ্ছে ওয়াশিংটন। আগস্টে ট্রাম্প প্রশাসন ইরান–সংশ্লিষ্ট তেল রাজস্ব বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে ৬০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী এলাকায় মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় ইরানের তেল রপ্তানি চাপে পড়েছে। তবে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিন নাগরিকদের যুদ্ধের বিরোধিতাকে কেন্দ্র করে রাজনৈতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে।

আগস্টের শেষের দিকে পরিচালিত রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক এ যুদ্ধ সমর্থন করছেন, বিপরীতে ৬৩ শতাংশ নাগরিক এর বিপক্ষে। এ ছাড়া সংঘাত শুরুর পর ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশ থেকে কমে ৩৩ শতাংশে নেমে এসেছে। ইরানে সামরিক অভিযানের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জ্বালানি ও পরিবহন খরচ বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠছে, যা আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের বড় ধাক্কা দিতে পারে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংঘাতের তীব্রতা অস্বীকার করে জানিয়েছেন, পরিস্থিতি প্রতিদিন স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং মধ্যবর্তী নির্বাচনের আগে বড় যুদ্ধের রূপ এড়াতে পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে সামরিক সংঘাত পুরোপুরি বন্ধের সম্ভাবনা এখনই দেখছেন না বিশ্লেষকেরা। তাদের মতে, সংঘাত অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখার কৌশল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওয়াশিংটনের কৌশলগত অবস্থান লক্ষ্য করে ইরানও যদি নির্বাচনের আগে আগে সামরিক প্রতিক্রিয়া জোরদার করে, তবে মার্কিন প্রশাসন বড় সংকটে পড়তে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চিকেন্স নেকে মহাসড়ক বানাচ্ছে ভারত

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।

৯ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ফের ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বিস্তৃত হচ্ছে সংঘাত

কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাটিকে ‘নির্লজ্জ ইরানি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। এর আগে বুধবার বাহরাইন ও জর্ডানও জানিয়েছিল, তারা ইরানের কয়েকটি বিমান হামলা প্রতিহত করেছে।

৯ ঘণ্টা আগে

আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরতে জাতিসংঘে নতুন বিশ্বমানচিত্রের প্রস্তাব

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর। টোগোর উদ্যোগে আনা এই প্রস্তাবে বিশ্ব জুড়ে প্রচলিত মার্কেটর মানচিত্রের ব্যবহার ধীরে ধীরে বন্ধ করে এমন একটি বিশ্বমানচিত্র গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যেখানে আফ্রিকার প্রকৃত আয়তন আরও নির্ভুলভাবে ফুটে ওঠে।

৯ ঘণ্টা আগে

গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের পরিকল্পনা কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রীর

সাম্প্রতিক ইসরায়েলি প্রতিবেদনে পরিকল্পনাটিকে ‘ডিজিএংগেজমেন্ট ৭১০’ নামেও উল্লেখ করা হয়েছে। এতে প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার এবং সাত বছরের মধ্যে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর লক্ষ্য রয়েছে। পরিকল্পনায় গাজা ছাড়তে আগ্রহীদের জন্য গন্তব্য দেশের সঙ্গে সমঝোতা, নিয়ন্ত্রিত অভিবাসনপথ এবং পুনর

১০ ঘণ্টা আগে
Advertisement