ডেস্ক, রাজনীতি ডটকম

হোয়াইট হাউস বুধবার বলেছে, ইসরাইলি অবরোধে ধ্বংস হওয়া গাজার দু’টি হাসপাতালে গণকবর আবিষ্কারের পর তারা দেশটির কর্তৃপক্ষের কাছে ‘জবাব’ চেয়েছে। গাজার সিভিল ডিফেন্স অ্যাজেন্সি জানিয়েছে, ২৪ এপ্রিল স্বাস্থ্যকর্মীরা খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনীর হত্যার শিকার এবং গণকবরে ৩৪০ জনের লাশের সন্ধান পেয়েছে।
গাজা শহরের আল-শিফা হাসপাতালের চত্বরে দু’টি গণকবরে প্রায় ৩০টি লাশ পাওয়া গেছে বলে জানা গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, ‘আমরা জবাব চাই।’ আমরা এটি পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্বচ্ছভাবে তদন্ত দেখতে চাই।’
গণকবরগুলোর আবিষ্কার ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে পরিস্থিতির স্বাধীন তদন্তে জাতিসংঘের দাবি জোরালো হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাদাভ শোশানি বলেছেন, নাসেরের কবরটি ‘কয়েক মাস আগে গাজাবাসীরা খনন করেছিল।’
ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে, ‘ফিলিস্তিনিদের দেওয়া কবরের লাশগুলো’ জিম্মিদের সন্ধানকারী সৈন্যরা পরীক্ষা করেছিল। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরাইলি সৈন্যরা ছিল- এমন অভিযোগের ব্যাপারে তিনি সরাসরি কিছু বলেননি।
গাজায় ৬ মাসেরও বেশি সময় চলমান যুদ্ধে আন্তর্জাতিক আইনে সুরক্ষা পাওয়া হাসপাতালগুলো বার বার ইসরাইলি বোমাবর্ষণের শিকার হয়েছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরাইলের প্রতিশোধমূলক নির্বিচার এই হামলায় গাজায় কমপক্ষে ৩৪ হাজার ২৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।
১৩ ঘণ্টা আগে
মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।
১৪ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি
১৭ ঘণ্টা আগে
ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৮ ঘণ্টা আগে