ডেস্ক, রাজনীতি ডটকম

জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় চীনা প্রতিষ্ঠানের সরবরাহ করা উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবির যোগসূত্র পেয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। জুলাইয়ে চালানো ওই হামলার আগে ও পরে ইরান মার্কিন ঘাঁটির অনেকগুলো ছবি পেয়েছিল বলে ধারণা করছেন তারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিশেষ প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ও পরে— দুই সময়েই ইরানের কাছে ওই ঘাঁটির ছবি ছিল। তবে এসব ছবি কোন চীনা প্রতিষ্ঠান সরবরাহ করেছে, তা জানাননি মার্কিন কর্মকর্তারা।
এ ঘটনায় বেইজিং সরাসরি জড়িত ছিল— এমন অভিযোগ করেননি মার্কিন কর্মকর্তারা। তবে স্যাটেলাইটের এসব ছবি নিয়ে তারা চীনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। চীনা কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের পাওয়া তথ্যের বিষয়ে আপত্তি জানিয়ে এর পক্ষে প্রমাণ চেয়েছেন।
গত ১৭ জুলাইয়ের ওই হামলায় ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটির একটি আবাসিক এলাকায় আঘাত হানে। ওই এলাকায় তখন মার্কিন সেনারা ঘুমাচ্ছিলেন। এতে তিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন। ২৪ ঘণ্টার মধ্যে ঘাঁটিতে চালানো তিনটি ক্ষেপণাস্ত্র হামলার একটি ছিল এটি। এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার প্রথম ঘটনা।
স্যাটেলাইটের এসব ছবি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা। তবে মার্কিন কর্মকর্তাদের পাওয়া তথ্যের বিষয়ে আপত্তি জানিয়ে এর পক্ষে প্রমাণ চেয়েছেন চীনা কর্মকর্তারা। ওয়াশিংটনে চীনা দূতাবাস নির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বলেছে, ইরানের সঙ্গে চীনের সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই হয়ে থাকে।
ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, এ ঘটনা আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আগে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে।
ওয়াশিংটন কয়েক মাস ধরে বেইজিংকে সতর্ক করে আসছিল, চীনা প্রতিষ্ঠানগুলো ইরানকে এমন স্যাটেলাইট ছবি সরবরাহ করছে, যা মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে কাজে লাগতে পারে। এ ধরনের উদ্বেগের কারণে মে মাসে ট্রাম্প প্রশাসন চীনের মিজারভিশন, আর্থ আই ও চাং গুয়াং নামের তিনটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়।
মার্কিন কর্মকর্তারা বলছেন, গ্রীষ্মকালে ইরানের লক্ষ্য নির্ধারণের সক্ষমতা আগের তুলনায় উন্নত হয়েছে বলে মনে হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পর্যবেক্ষণের ক্ষেত্রে তেহরানের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছিল। উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি ইরানকে সামরিক স্থাপনায় সাম্প্রতিক পরিবর্তন শনাক্ত করার পাশাপাশি হামলার পর ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে সহায়তা করতে পারে।
চীনের সহায়তায় ইরান মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর অবস্থানও শনাক্ত করতে পারছে কি না, তা নিয়েও তদন্ত করছেন মার্কিন কর্মকর্তারা। সম্প্রতি ইরান একটি মার্কিন বিমানবাহী রণতরি ও আরও কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কর্মকর্তারা বলছেন, চলমান জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা বাড়ছে বলে মনে হচ্ছে।
তবে ইরানের কাছে নিজস্ব স্যাটেলাইট, মানব গোয়েন্দা তথ্য এবং রাশিয়া থেকে পাওয়া তথ্য ও ছবিও রয়েছে। ফলে লক্ষ্যবস্তু নির্ধারণে চীনের সরবরাহ করা স্যাটেলাইট ছবিগুলো একাধিক তথ্যসূত্রের মধ্যে একটি মাত্র হয়ে থাকতে পারে।

ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলন এমন একসময়ে হচ্ছে, যখন ইউক্রেন যুদ্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সংকট, বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা— সব মিলিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় বড় ধরনের টানাপোড়েন চলছে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে।
৬ ঘণ্টা আগে
ম্যানহাটনের স্মরণসভায় প্রায় চার ঘণ্টা ধরে নিহতদের নাম পাঠ করা হয়। এ সময় ৯/১১-এ স্বামী হারানো টেরি স্ট্রাডা সৌদি আরবের সমালোচনা করেন এবং সৌদি আরবকে জবাবদিহির আওতায় আনতে মার্কিন কর্মকর্তাদের ব্যর্থতার অভিযোগ তোলেন।
৭ ঘণ্টা আগে
প্রায় ৩০ মিনিটের বৈঠকটি অনুষ্ঠিত হয় ব্রিকস বিজনেস ফোরামের পর। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে যান পেজেশকিয়ান। ২০২৪ সালে প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। এর আগে দুই সপ্তাহ আগে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্ম
১৬ ঘণ্টা আগে