শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১২ আগস্ট) গ্রিনিচ মান সময় ০০টা ৫৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬৩ ডলারে উঠেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।

রয়টার্স জানিয়েছে, এর আগে মঙ্গলবার দুই ধরনের তেলের বেঞ্চমার্ক চুক্তির দামই ১ ডলারের বেশি বেড়ে যায়। এর ফলে গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ দামে দিন শেষ করে তেল।

সোমবারও তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। এর মূল কারণ ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়া। শান্তি চুক্তির প্রত্যাশা ধীরে ধীরে কমে যাওয়ায় বাজারে নতুন করে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে এর মধ্যেই শিল্প খাতের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। তারপরও তেলের দাম কমেনি; বরং ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের পর মোদির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের কূটনৈতিক সূত্র এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্কই ছিল এ সাক্ষাতে আলোচনার মূল বিষয়।

১৩ ঘণ্টা আগে

হামলা চললেও ইরান-যুক্তরাষ্ট্র ‘সমঝোতার কাছাকাছি’: পাকিস্তান

১৪ ঘণ্টা আগে

ইরানের হত্যার হুমকিতে খাবারের ট্রাকে লুকিয়ে, ছোট বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

গত ৮ জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে বিমানটি সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের (ক্যাটারিং) কনটেইনার ট্রাকে চলে যান। পরে ওই ট্রাকে করে তাকে ছোট আকারের সি-৩২এ সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়।

১ দিন আগে

হরমুজ নিয়ে আলোচনার মধ্যেই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

ইরান ও ওমানকে আলাদা করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হতো। এখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।

১ দিন আগে