ডেস্ক, রাজনীতি ডটকম

ভোররাতের ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড ইরানের একটি বিয়ের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের এই হামলায় শিশুসহ অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন নারী ও শিশুসহ ৬৩ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে এ ট্র্যাজেডি ঘটে। খবর আলজাজিরা ও প্রেস টিভির।
হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং সিরিক কাউন্টির গভর্নর রেজা শহীদিয়ান জানান, বিয়েবাড়িতে হামলায় গুরুতর আহত ৫০ জন নারী ও শিশুকে মিনাব শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক শিশুর ভাষ্যমতে, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই এক বিকট বিস্ফোরণে চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়।
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী এই হামলার কথা নিশ্চিত করে দাবি করেছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও মার্কিন বাহিনীর ওপর ইরানের বিপ্লবী গার্ডের সম্ভাব্য হুমকি নস্যাৎ করতেই তাদের এই সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ ও যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।

নেপাল পুলিশের সর্বশেষ হিসাবের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত রাশুয়া, নুয়াকোট, ধাদিং, গোরখা, তানাহুন, চিতওয়ান, নওয়ালপরাসি পূর্ব ও নওয়ালপরাসি পশ্চিম— এই আট জেলায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মরদেহ পাওয়া গেছে ভারতের ভূখণ্ডে।
১৫ ঘণ্টা আগে
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় গত ২১ আগস্ট প্রকাশিত একটি সংবাদের শিরোনামের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৫ ঘণ্টা আগে
সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠক শেষে জোটটির নাম ও প্রাথমিক সাংগঠনিক কাঠামো সম্পর্কে তথ্য দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
২০ ঘণ্টা আগে
কাতারের এলএনজি রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই এ সিদ্ধান্ত এলো। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালির ক্রেতাদের জন্য নির্ধারিত এলএনজি কার্গো সরবরাহ বাতিলের সময়সীমাও আরও বাড়ল।
১ দিন আগে