৫৫ ইলেক্টোরাল ভোটের ক্যালিফোর্নিয়ায় কমলার জয়

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক স্টেট ক্যালিফোর্নিয়াতেই ৫৫ ইলেক্টোরাল ভোট পেয়েছেন কমলা হ্যারিস। চিরাচরিতভাবে এই রাজ্যটি ডেমোক্র্যাটদের দুর্গ। ২০২০ সালে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছিলেন জো বাইডেন। এবার এই রাজ্যে আবারও ডেমোক্র্যাট প্রার্থীর কাছে হারলেন ট্রাম্প। এই রাজ্যে কমলার বিজয় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তার পথকে শক্তিশালী করবে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস শহরাঞ্চলে বিশেষ করে লস এঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতে ভালো করেছেন, যেখানে তিনি তরুণ ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার ফলাফল একটি গুরুত্বপূর্ণ জয়, কারণ এটি হ্যারিসকে নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোটে অর্জনে অনেক বেশি সহায়তা করবে।

এদিকে মার্কিন নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। এই সুইং স্টেটগুলোতে ইলেক্টোরাল ভোট রয়েছে ৯৩টি। যেখানে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ইলেক্টোরাল ভোট রয়েছে উত্তর ক্যারোলিনায়। আর এই রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। এখানে রয়েছে ১৬ ইলেক্টোরাল ভোট। উত্তর ক্যারোলিনায় ট্রাম্পের জয় ২০২০ সালের নির্বাচনে তার সাফল্যের প্রতিফলন। রাজ্যের শহুরে-গ্রামীণ এলাকায় এবং রক্ষণশীল ভোটারদের মধ্যে দৃঢ় সমর্থন পেয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক প্রকাশিত সবশেষ ফলাফল অনুযায়ী, ২৭০ ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (২০৫*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (২৩০*)।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১৭ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে