গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা সিটি দখলের ইসরায়েলের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন দেশের নেতারা এই পদক্ষেপকে বিপজ্জনক, বেআইনি বলে মন্তব্য করেছেন এবং তা বিপর্যয়কর মানবিক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোনে জানান, ফিলিস্তিনিদেরকে নিজভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনও প্রচেষ্টার তিনি “স্পষ্টতই বিরোধিতা” করেন।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, “এটি ইসরায়েলের দীর্ঘদিনের সেই নীতিরই আরও সম্প্রসারণ—যেখানে “ক্ষুধা ও অবরোধকে অস্ত্র হিসেবে ব্যবহার” করা হয় এবং হাসপাতাল ও স্কুলসহ বেসামরিক অবকাঠামোকে “ধারাবাহিকভাবে টার্গেট” করা হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে “অবিলম্বে এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধের” আহ্বান জানিয়েছে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিকল্পনাটিকে “স্থগিত” করার আহ্বান জানিয়ে বলেছে, এটি “যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ব্যাহত করবে এবং মানবিক বিপর্যয় আরও ঘনীভূত করবে।”

মালদ্বীপ সরকার ইসরায়েলের পদক্ষেপকে “আন্তর্জাতিক মানবিক আইনের প্রকাশ্য লঙ্ঘন” বলে অভিহিত করেছে। তারা বলেছে, গাজায় দখল প্রতিষ্ঠা ও ফিলিস্তিনি প্রশাসন ভেঙে দেওয়ার চেষ্টা “তাদের (ফিলিস্তিন) আত্মনিয়ন্ত্রণাধিকারের ওপর সরাসরি আঘাত” এবং আন্তর্জাতিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, ইসরায়েল সরকারের এই সিদ্ধান্ত “পুনর্বিবেচনা করা উচিত” এবং “এখনই যুদ্ধবিরতি প্রয়োজন।”

যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের পদক্ষেপকে ‘অন্যায়’ বলেছেন। তিনি বলেন, এমন পদক্ষেপে কেবল ‘রক্তপাতই বাড়বে’।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে ইসরায়েলকে গাজা সিটি দখলের পথে না হাঁটার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এতে গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়বে, পাশাপাশি সেখানকার বাসিন্দাদের স্থায়ীভাবে উৎখাতের যে কোনও পদক্ষেপ হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জাতিসংঘও সতর্ক করে বলেছে, গাজা সিটি দখলের ইসরায়েলের পদক্ষেপ “বিপর্যয়কর পরিণতি” বয়ে আনতে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৫ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৫ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

১৯ ঘণ্টা আগে