সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলছে

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০০: ১৫
জাতিসংঘ মিশনের আওতায় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সশস্ত্র ও পুলিশ বাহিনী থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন কয়েক হাজার শান্তিরক্ষী। ছবি: সংগৃহীত

সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৮ জন। 

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন।

সেখানে সন্ত্রাসীদের সঙ্গে এখনও যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর আরও জানায়, আহত শান্তিরক্ষীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আটজন সামরিক পর্যবেক্ষক, ৩১ জন কর্মী ও এক হাজার ৩৯৯ জন সেনা সদস্যসহ দক্ষিণ সুদানে বাংলাদেশের মোট এক হাজার ৪৩৮ জন নিয়োজিত আছেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে।

তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ওয়েবসাইট বলছে, শান্তিরক্ষী বাহিনীতে দেশটিতে নিয়োজিত বাংলাদেশি সদস্য এক হাজার ৬৩১ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এ গৃহযুদ্ধের সূত্রপাত হয়।

সম্প্রতি সেনাবাহিনীকে হটিয়ে এল-ফাশার নামে একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরএসএফ। এরপর সেখানে শুরু হয় নৃশংস গণহত্যা।

গত নভেম্বরে জাতিসংঘ সুদানের সাম্প্রতিক পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে অভিহিত করেছিল।

দেশটিতে চলা গৃহযুদ্ধে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ, বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

কুয়েত কর্তৃপক্ষ সাধারণ বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে। তারা স্পষ্টভাবে স্পষ্ট করেছে যে, দেশজুড়ে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কর্তৃক শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার কারণেই সৃষ্টি হচ্ছে।

১৩ ঘণ্টা আগে

চীনের হয়ে ‘গোপন তথ্য’ সংগ্রহ, মার্কিন সাংবাদিকের ২ বছরের কারাদণ্ড

বেইজিংয়ে বসবাস করা পাউকেন বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্পাদক ও ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। গত জুনে যুক্তরাষ্ট্রে চীনের হয়ে নিবন্ধন না করে এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে তিনি দোষ স্বীকার করেন।

১ দিন আগে

শিশুর পাসপোর্টে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হতে পারে। এমন একটি প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নতুন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১ দিন আগে

২৮৬ দিন সাগরে, অবশেষে থাইল্যান্ডে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েনের মেয়াদ ছয় থেকে নয় মাসের মধ্যে হয়ে থাকে। তবে যুদ্ধ বা সংঘাতের সময় এ সময়সীমা বাড়তে পারে। ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতাদের মতে, আধুনিক সময়ে টানা এত দীর্ঘ সময় সাগরে অবস্থান করে রেকর্ড গড়েছে আব্রাহাম লিংকন।

১ দিন আগে
Advertisement