ইরানকে 'চড়া মূল্য' দিতে হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

বিবিসি বাংলা

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

তার কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কথা বলতে শোনা যায় ইসরায়েল কাৎজকে।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।

দেশটির প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ জানিয়েছে, তারা ‘তেহরানের কেন্দ্রস্থলে’ অবস্থিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত স্থাপনাও রয়েছে।

ইরানও এই অঞ্চলের দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনের ডাক

এবারের বিক্ষোভে অনেক বিষয় নিয়ে প্রতিবাদ হবে। এর মধ্যে আছে ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধ।

২ ঘণ্টা আগে

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

৩ ঘণ্টা আগে

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার

স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।

৪ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজ অনুমোদিত জাহাজের জন্য নির্ধারিত করিডরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসি’র নৌবাহিনীর সতর্কবার্তার পর সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়।’

১৫ ঘণ্টা আগে