ইরান-ইসরায়েল সংঘাত

পালটাপালটি হামলা-হুমকি অব্যাহত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা বাতিল

ডেস্ক, রাজনীতি ডটকম
মিসাইলের হামলা ঠেকাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে উড়ছে মিসাইল ইন্টারসেপ্টর। ছবি: এপি

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত কমছে না। দুই দেশই প্রতিপক্ষের ওপর হামলা-হুমকি অব্যাহত রেখেছে। এর মধ্যে পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। ইরানও জানিয়েছে, এই আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক।

বিবিসি, রয়টার্স ও আলজাজিরার খবরে বলা হয়, ইসরাইলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরানও পালটা হামলা চালিয়েছে। পরে শনিবার (১৪ জুন) দ্বিতীয় দিনের মতো ইসরাইলে হামলা চালায় তেহরান।

এর জবাবে তেহরানে জ্বালানি অবকাঠামো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরসহ বেশকিছু স্থানে হামলা চালিয়েছে ইসরাইল। তেহরানে ইসরাইলি বিমান বাহিনীর হামলার সঙ্গে সঙ্গে ইরানও ইসরাইলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তারা এখনো তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে। তবে ইসরাইলের জরুরি পরিষেবা জানিয়েছে, শনিবার সন্ধ্যার হামলায় ২০ বছর বয়সী এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়াও এ হামলায় দেশের উত্তরাঞ্চলে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

এদিকে তেহরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ইসরায়েলি হামলার আঘাত হেনেছে তাদের রাজধানীর শাহরান তেল ডিপোতে।

Searching-Through-Rubble-In-Bat-Yam-South-Of-Tel-Aviv-15-06-2025

তেল আবিবের দক্ষিণ দিকের শহর বাত ইয়ামে ইরানের হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্যে চলছে উদ্ধারকাজ। ছবি: এএফপি

ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান এবং ইসরায়েলি নৌ বাহিনীর কমান্ডার ইন চিফ আমি আয়ালন বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতকে তারা প্রতিরক্ষা যুদ্ধ হিসেবে দেখছেন।

আয়ালন বলেন, ইরানকে অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখে বেশির ভাগ ইসরায়েলি। তারা সামরিক পারমাণবিক সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি। আমাদের গোয়েন্দা তথ্যে আমি যতটা বুঝতে পেরেছি, এটা স্পষ্ট ছিল যে আমরা যদি এখনই হামলা না করি, তবে আমাদের আর সেই সামর্থ্য থাকবে না।

পরমাণু আলোচনা বাতিল

এদিকে রোববার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ইরান হামলা অব্যাহত রাখলে এ আলোচনা বাতিল করা হবে। শান্তিচুক্তি মেনে না নিলে নিষেধজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দুপক্ষের আলোচনা বাতিলই করা হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, রবিবার মাস্কটে হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন আর হবে না। কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি ও সংলাপই রয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক। ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে তিনি বলেন, ইসরায়েলের এই ‘বর্বরতা’র ফলে সৃষ্ট পরিস্থিতিতে আলোচনা ন্যায্য হতে পারে না।

ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রকে এর জন্য দোষারোপ করে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইসরায়েলের হামলা নিয়ে খুব কড়া কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে বিশেষজ্ঞরা একে যুক্তরাষ্ট্রের মৌন সমর্থন হিসেবেই বিবেচনা করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হামলায় ভূমিকা সম্পর্কে এক অনুষ্ঠানে ইসরায়েলের নৌ বাহিনীর কমান্ডার ইন চিফ আয়ালন বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে তিনি এ ধারণা দিয়েছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী যা কিছু করবেন তার সবই তিনি সমর্থন করবেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘খারাপ লোকের ভূমিকায় অভিনয় করবেন’ ও আক্রমণ করবেন, ‘আর আমেরিকা হবে ভালো লোক’।

Missile-interceptions-seen-from-Jerusalem-15-06-2025

জেরুজালেমের আকাশে মিসাইল ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স

হুমকিও অব্যাহত

ইসরায়েল যদি আক্রমণ অব্যাহত রাখে, তাহলে ‘আরও কঠোর’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি বলেন, ইহুদিবাদী আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ইরানের সশস্ত্র বাহিনী।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, তার দেশ তেহরানের ‘দ্বৈত হুমকি— পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ প্রতিহত করার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, আমরা তাদের ২০ হাজার ক্ষেপণাস্ত্রের উৎপাদন ক্ষমতা তৈরি করতে দিতে পারি না এবং আইডিএফ এখন এটাই করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিমান বিধ্বংসী ‘অত্যাধুনিক অস্ত্র’ দিচ্ছে চীন

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতার ভূমিকায় থাকার কথা বলেছিল বেইজিং। সেই অবস্থান ধরে রেখেই যদি গোপনে অস্ত্র সরবরাহ করা হয়, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

৩ ঘণ্টা আগে

আলোচনা ব্যর্থ হলে ইরানে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন সামরিক শক্তি পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগের চেয়ে আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে এসব সক্ষমতা ব্যবহার করা হবে বলেও সতর্ক করেন তিনি।

৪ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলায় লেবাননের নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত

এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই লেবানন সরকার সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য। একদিকে ইরান একে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও, ইসরায়েল লেবাননকে এই চুক্তির বাইরে রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

৫ ঘণ্টা আগে

স্পিকার গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও এই আলোচনায় অংশ নিতে পাকিস্তান অভিমুখে রয়েছেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই বৈঠকটি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৫ ঘণ্টা আগে