টিউলিপের দুর্নীতি তদন্তে বাংলাদেশকে সহায়তা করতে পারে যুক্তরাজ্য

ডেস্ক, রাজনীতি ডটকম
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি: সংগৃহীত

ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির তদন্ত করতে বাংলাদেশকে সহায়তা করতে পারে যুক্তরাজ্য। কীভাবে ঢাকাকে সহায়তা করা যায়, এ ব্যাপারে এখন ভাবছেন তদন্তকারীরা। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ।

এর আগে স্কাইকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং এজন্য তার বিচার হওয়া উচিত। ড. ইউনূসের এই সাক্ষাৎকারের পরই জানা গেল, বাংলাদেশকে সহায়তা করার ব্যাপারে ভাবছেন ব্রিটিশ তদন্তকারীরা। তবে টিউলিপ সিদ্দিকের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন এবং এ ব্যাপারে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।

স্কাই নিউজ জানিয়েছে, বাংলাদেশকে ‘বড় দুর্নীতির’ তদন্তে সহায়তা করবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সহযোগী কেন্দ্র (আইএসিসিসি)। এটি যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনএসি) দ্বারা পরিচালিত এবং সংস্থাটির অর্থায়ন করে যুক্তরাজ্যের সরকার।

এই সংস্থায় আছেন দুর্নীতি বিরোধী বিশেষজ্ঞ এবং বিশ্লেষক। যারা বড় দুর্নীতির ব্যাপারে বিদেশি সংস্থা বা বাহিনীকে সহায়তা করে থাকেন।

গত অক্টোবর ও নভেম্বরে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে যান। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তারা বাংলাদেশে আসেন।

স্কাই নিউজ আরও জানিয়েছে, এই অনুসন্ধানের অর্থ এই নয় যে, ব্রিটিশ সংস্থাগুলো টিউলিপের বিরুদ্ধে আলাদা তদন্ত করছে এবং তারা বিশেষ কোনো কিছুতে সহায়তা করছে।

তবে তদন্তে সাহায্য করার যে আগ্রহ তারা দেখিয়েছে, এটি প্রমাণ করছে আওয়ামী আমলে আত্মসাৎ করা অর্থ ব্রিটেনে পাচার করা হয়েছে কি না সেটি অনুসন্ধান করবে তারা।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। এরপরই টিউলিপের দুর্নীতির বিষয়টি সামনে আসে। ওই সময় জানা যায়, হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছেন টিউলিপ। কিন্তু তিনি এ তথ্য লুকিয়েছেন। এরপর বিষয়টি ফাঁস হলে গত জানুয়ারিতে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন টিউলিপ। সূত্র: স্কাই নিউজ

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এক মাসে দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়ল পাকিস্তানে

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।

৮ ঘণ্টা আগে

ইরানের উচিত ‘বিজয় ঘোষণা’ করে একটি চুক্তিতে আসা: জাভেদ জারিফ

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত অবসানে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ একটি চাঞ্চল্যকর শান্তি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের উচিত এখনই ‘বিজয় ঘোষণা’ করে এমন একটি চুক্তিতে আসা, যা বর্তমান যুদ্ধ থামানোর পাশাপাশি ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা দূর করবে।

৮ ঘণ্টা আগে

এভারেস্টে কেলেঙ্কারি: বিমার টাকা হাতিয়ে নিতে পর্যটকদের ‘বিষ’ প্রয়োগ!

এই চক্রটি হিমালয়ের দুর্গম সব শৃঙ্গে আরোহণ করতে যাওয়া পর্যটকদের খাবারে সুকৌশলে বিষ মেশাত। এরপর পর্যটকরা অসুস্থ হয়ে গেলে তাদের উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালানোর নাম করে হাতিয়ে নেওয়া হতো বিমার টাকা। এ চক্রের হাতে এরই মধ্যে প্রায় ২৫০ কোটি টাকা (২ কোটি মার্কি ডলার) জালিয়াতি হয়েছে বলে জ

১১ ঘণ্টা আগে

এবার বরখাস্ত হলেন মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) পেন্টাগনের শীর্ষ পর্যায়ে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

১২ ঘণ্টা আগে