ডেস্ক, রাজনীতি ডটকম

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ চলছে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এ বিক্ষোভ করছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ঘিরে বাংলাদেশ হাইকমিশনের আশপাশে নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইকমিশন ভবনের বাইরে তিন স্তরের নিরাপত্তা ব্যারিকেড দেওয়া হয় এবং ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভাঙতে সক্ষম হন। এ সময় তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হাইকমিশনের উদ্দেশে স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।

উভয় দেশ এখনও বিপরীতমুখি অবস্থানে থাকলেও আশা করা হচ্ছে যে, যদি আলোচনা সফল হয়, তাহলে আলোচনার জন্য একটি কাঠামো তৈরি হতে পারে।
২ দিন আগে
জেফরি এপস্টেইনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত কোনো সম্পর্ক না থাকলেও ভয়ংকর এই কেলেঙ্কারির ঢেউ এখন আছড়ে পড়েছে তার ওপর।
৩ দিন আগে
হামাস এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক হামলাগুলো যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টাকে দুর্বল করছে। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকার আহ্বানও জানানো হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, কংগ্রেসে গত নভেম্বরে পাস হওয়া একটি আইনের আওতায় বাধ্যতামূলকভাবে সরকারের পক্ষ থেকে শুরু হওয়া এপস্টিন–সংক্রান্ত নথি পর্যালোচনা শেষ হয়েছে। এতে নতুন করে মামলা করার মতো কোনো কারণ পাওয়া যায়নি।
৩ দিন আগে