তারেক রহমানের ক্ষমতা গ্রহণ ‘মন্দের ভালো’: জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ২০

ইউনূস সরকারের বিদায় এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণকে ‘মন্দের ভালো’ হিসেবে অভিহিত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মবতন্ত্রের অবসান ও সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ বলেন, বিগত ইউনূস সরকারের নেওয়া প্রতিহিংসামূলক বিচারকার্যক্রমসহ সকল ‘অবৈধ’ সিদ্ধান্ত ও পদক্ষেপ অবিলম্বে স্থগিত ও বাতিল করতে হবে। বিশেষ করে ‘গায়ের জোরে উল্টে দেওয়া আইসিটি’ আইনের অধীনে প্রতিহিংসামূলক বিচার বন্ধের দাবি জানান তারা।

একইসঙ্গে রাজনৈতিক মামলায় বন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে রাজনৈতিক স্বাভাবিকতা, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement