সরকারকে না জানিয়েই স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা ইসির?

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৬
নির্বাচনের ব্যালট বক্স। ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সময়সূচি নির্ধারণের আগে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ইসির এখতিয়ার এবং সরকারের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গতকাল সোমবার ইসি স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের বক্তব্যে স্পষ্ট হয়, নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয়ে সরকারের সঙ্গে ইসির আগে কোনো আলোচনা হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। ভোটের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়েও সরকার কিছুই জানে না। এ বিষয়ে ইসির পক্ষ থেকেও সরকারকে কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানান তিনি।

এর আগে সোমবার নির্বাচন কমিশন জানিয়েছিল, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট হতে পারে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।

এদিকে সরকারের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইসি আইন লঙ্ঘন করেছে কি না— এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বিষয়টিকে সরাসরি আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করতে চান না তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করার পরামর্শ দেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা নির্বাচন কমিশনের একক এখতিয়ার। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সরকারের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। কারণ, এ ধরনের নির্বাচনের ক্ষেত্রে সরকারেরও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনা করার পর নির্বাচনের তারিখ এগিয়ে আনা বা পেছানো হতে পারে। সরকার কতটা প্রস্তুত, সেটিও বিবেচনায় নিতে হবে। তবে বিষয়টিকে কোনো সংঘাতের মতো দেখছেন না তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের এমন বক্তব্যের পর মঙ্গলবার দুপুরে আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের যে সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে, তা এখনো চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন— এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করতে হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলোতে একই সঙ্গে ভোট হবে।

তবে সরকারের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই সম্ভাব্য নির্বাচনি সময়সূচি ঘোষণার অভিযোগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, সাংবিধানিক এখতিয়ার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, সরকারের মনোভাব বুঝতে পেরেই কি ইসি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি পরিবর্তনের পথে যাচ্ছে?

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিতে একাকার সাকি-ববি-নুর, হঠাৎ দল খুলে নিভু নিভু তারা

রাজনীতির মাঠের চিত্র বলছে, ঢাকঢোল পিটিয়ে মাঠে কিছু হাইপ্রোফাইল রাজনৈতিক উদ্যোগ ও ব্যক্তিভিত্তিক প্ল্যাটফর্ম বর্তমানে পুরোপুরি নিষ্ক্রিয় ও কোণঠাসা অবস্থায় রয়েছে। কেউ আবার ইস্যুভিত্তিক ঘরোয়া কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।

১ দিন আগে

সরকার বা বিরোধীদল— সব অবস্থান থেকেই বিএনপি গণতন্ত্রের পক্ষে: প্রধানমন্ত্রী

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে। তিনি বলেন, ‘একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ- সবার জন্য বাংলাদেশ’ এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

১ দিন আগে

দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত-রাজনৈতিক প্রতিহিংসামূলক: আসিফ

তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের চলমান কার্যক্রম নিয়ে তিনি বলেন, “খোঁজ নিয়ে আমি স্পষ্টভাবে জানতে পেরেছি কয়েকজন খুবই উচ্চ পর্যায়ের নেতা, তারা বিভিন্ন সময় বিশেষ করে সরকারে থাকা অবস্থায় আমার বিভিন্ন কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট হয়েছেন এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এই পুরো প্রক্রিয়া চলমান আ

২ দিন আগে

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

২ দিন আগে
Advertisement