পটুয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগের পতনের পর বিএনপি এখন মুজিববাদের পাহারাদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি এখন পতিত ফ্যাসিস্ট সরকারের মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে, যে মুজিববাদ দেশে বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে সামনে এগোতে দেয়নি। অথচ আজ সেই মুজিববাদী সংবিধান, সেই বাহাত্তরের সংবিধান বিএনপি টিকিয়ে রাখতে চাইছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজ সড়কে এনসিপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চাঁদাবাজদের দল অভিহুত করে বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, গণঅভুথ্যানের পর আমরা বলেছিলাম, মাফিয়া-দুর্নীতিবাজ সিস্টেমের বদল ঘটাতে হবে। কিন্তু আমরা দেখছি, সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আর্বিভাব ঘটেছে। সেই সিস্টেমে চাঁদাবাজি-দুর্নীতিতে আগে একটা দল পাহারা দিত, এখন অন্য এক দল পাহারা দিচ্ছে।
'আমরা স্পষ্টভাবে বলেছিলাম— শুধু হাসিনা নয়, দুর্নীতি-চাঁদাবাজির সিস্টেমের পতন চেয়েছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। সেই নতুন রাজনীতি বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা নেমেছি,'— বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জুলাই আন্দোলনের অন্যতম এই নেতা আরও বলেন, আমরা আগে বিশ্বাস করতাম, আমাদের শত্রু দেশের বাইরে। কিন্তু এখন দেখি শত্রু আমাদের দেশের মধ্যেই। আমরা দেখি দেশ এখনো মাফিয়া আমলতন্ত্রের কাছে জিম্মি। আমরা বিগত বছরগুলোতে চলতে থাকা সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি বলেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের বিভক্ত করে রাখার চেষ্টা হচ্ছে, যেন আমরা ঐক্যবদ্ধ হতে না পারি। তবে জনসমর্থন নিয়ে আমরা এসব ষড়যন্ত্রের জবাব দেবো। আমরা আগামী ৩ আগস্ট জুলাই সনদ আদায় করে ছাড়ব।
সমাবেশের শুরুতে এনসিপির পক্ষ থেকে জুলাই আন্দোলনে পটুয়াখালীর ২৪ জন শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো ও আহতদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়।
এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা এখন জুলাই গণঅভুত্থানের এক বছরের দ্বারপ্রান্তে। এখন আমরা জনগণের দুয়ারে যাচ্ছি৷ আজ আপনাদের কাছে এসেছি। আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনব। আপনাদের কাছে নাগরিক পার্টির স্বপ্নের কথা বলব। আগামীর বাংলাদেশ আপনারা-আমরা সবাই মিলে কীভাবে তৈরি করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে আমরা এসেছি।
পটুয়াখালীবাসীর উদ্দেশে নাহিদ বলেন, আগামীতে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সমুদ্র শক্তিসহ সবকিছু নির্ভর করছে আপনাদের এই এলাকার মতো উপকূলীয় অঞ্চলগুলোর ওপর। এই অঞ্চলগুলো গুরুত্ব পাওয়ার দাবিদার। কিন্তু সেই গুরুত্ব পটুয়াখালীবাসী কখনোই পায়নি। আমরা চাই, আগামী দিনে এই পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে উঠবে। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায় পটুয়াখালী উন্নত হয়ে উঠবে।
সভায় অন্যদের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান জোহান উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনের কেন্দ্রীীয় ও স্থানীয় নেতারা সাকির্ট হাউজ এলাকা থেকে শুরু হওয়া একটি পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকেও দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।

বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছি। হরতাল, ভাঙচুর বা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।’
১ দিন আগে
বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
২ দিন আগে
বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা
৩ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে
৩ দিন আগে