ডাকসুর নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: বাকের

ঢাবি প্রতিনিধি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আবু বাকের মজুমদার। ছবি: রাজনীতি ডটকম

ডাকসুর নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন বৈষমবিরোধী শিক্ষার্থীদের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।

তিনি বলেন, এই নির্বাচন কমিশন এখনো একটি পক্ষের হয়ে কাজ করছে। এখানে আগে থেকে যাদের শিক্ষক আছে, কর্মকর্তা-কর্মচারী আছে, তারাই হয়তো নিয়ন্ত্রণ করছে এবং একেকটা অংশে কাজ করছে। এ জন্য এখানে মাল্টি-টাইপের অভিযোগ শোনা যাচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আবু বাকের মজুমদার বলেন, সকাল থেকেই ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল। আমরা একুশে হলে সরাসরি প্রমাণ পেয়েছি। হলে কী হয়েছে, আপনারা দেখেছেন। এসব শিক্ষার্থীদের মনে সংশয় তৈরি করছে।

অমর একুশে হলের ভোটকেন্দ্রে আগে থেকেই ব্যালট বাক্সে সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে অভিযোগ মিলেছে।

এ অভিযোগ প্রসঙ্গে বাকের আরও বলেন, আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে সংশয়ের কথা আগে থেকে বলে আসছিলাম, তা আবারও প্রমাণিত হচ্ছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ রকম বিতর্কিত ডাকসু ডিজার্ভ করে না। এর পরিবর্তে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ডাকসু হওয়া প্রয়োজন ছিল।

তারপরও আশা ছাড়ছেন না ডাকসু নির্বাচনের এই জিএস প্রার্থী। তিনি বলেন, তবু আমরা আশাবাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ব্যালট বিপ্লবের জবাব দেবেন। যারা এসব আয়োজন করছেন, তাদের শিক্ষার্থীরাই জবাব দেবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে