প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যে খবর ফেইসবুকে ছড়ানো হয়েছে, তা ‘ভুয়া’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার ফেইসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে তা ভুয়া।”
ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ অগাস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথগ্রহণ করে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
পরদিন শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি হয়। তাতে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
পরদিন ছাত্র জনতার দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের খবর আইন উপদেষ্টাই দিয়েছিলেন।
শেখ হাসিনার মনোনয়নে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের দ্বাবিংশতম রাষ্ট্রপতি হিসেবে ‘সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধানের’ শপথ নেন মো. সাহাবুদ্দিন।

২০২৪ সালে সংঘটিত জুলাই অভ্যুত্থানের পর দেশে ‘ইসলামপন্থিদের পুনরুত্থান’ ঘটেছে, যার নেতৃত্বে রয়েছে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই ইসলামপন্থিরা এমন নানা উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে নিজেদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে, যেগু
২ দিন আগে
বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ দিন আগে
সরকার কর্তৃক ৪২টি জেলা পরিষদে ‘দলীয় ব্যক্তিদের’ প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের এমন পদক্ষেপকে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ এবং একই সঙ্গে ‘আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ’ বলে মন্তব্য করেছ
২ দিন আগে
এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধন শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
২ দিন আগে