রাষ্ট্র-সরকার
প্রধানমন্ত্রীর নির্দেশ, পদত্যাগ করলেন এমপি মিষ্টি
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘সম্পূর্ন সজ্ঞানে ও স্বেচ্ছায়’ জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকারকে তার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ও খালখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ফেনীর মুহুরী নদীর বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের এই সমস্যা থেকে ফেনীর মানুষকে রক্ষা করতেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
দুই প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব: ভারতীয় দূত
বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করার সময় সাধারণ মানুষের মধ্যে ‘বিশেষ আগ্রহ’ থাকে মন্তব্য করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি তো বলব যে আমি ভারতে যখন থাকি, এটা খুবই কৌতূহল জাগায়। এবং আমি দেখেছি যে প্রধানমন্ত্রীকে ঘিরে তারা খুবই সতর্ক ও বিশেষ গুরুত্ব দেয়। সত্যিই অনেক কৌতূহলী।’
রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি প্রধানমন্ত্রীর ভাষণকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিক নির্দেশনামূলক’ হিসেবে বর্ণনা করেন। বলেন, ‘ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্
শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই। মঙ্গলবার (২৯ সে
২৭ জন পুলিশের হেফাজতে, সাংবাদিক সূর্যসহ ছাড়া পেলেন বাকিরা
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে হেফাজতে রাখা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক ২৭ জনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ‘ইলিশ ফেস্ট’ উদযাপন
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সব কর্মকর্তাসহ ভারতের রাজনীতিবিদ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতিসংঘের ভূমিকা ‘প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে দেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যা
প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, রেমিট্যান্স-জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা
বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ঢাকা জাতিসংঘকে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে এবং পশ্চিম এশিয়ায় থাকা প্রায় ৮০ লাখ প্রবাসী কর্মী নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। তিনি বলেন, ‘সংঘাত যদি শান্তিপূর্ণ সমাধানের দিকে না এগোয়, তাহলে আমাদের প্রবাসী কর্মী ও রে
১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
সংশ্লিষ্টদের ধারণা, কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে সরকার আমদানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। এর মধ্যে রয়েছে ভারতীয় ইলিশকে দেশীয় বা পদ্মার ইলিশ বলে বিক্রি করে ক্রেতাদের ঠকানোর অভিযোগ, আমদানির সময় পণ্যের মূল্য কম দেখিয়ে অর্থ পাচারের সম্ভাবনা এবং দেশীয় ইলিশ উৎপাদনে জেলেদের আগ্রহ বাড়ানো।
ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ: ফরাসি রাষ্ট্রদূত
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলমের নিয়োগে ‘সম্মতি’ ভারতের
বিষয়টি সম্পর্কে অবগত কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার নতুন প্রচেষ্টার মধ্যে আজ মঙ্গলবার আসাদ আলম সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক ‘সম্মতি’ দিয়েছে ভারত। এ দিন বিকেলে তার নিয়োগের সম্মতিপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।
রোহিঙ্গাদের জন্য ৫০ লাখ ডলার সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থায়নের ঘোষণা দেয়। কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আন্তর্জাতিক অর্থায়নের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল থাকায়, এই অর্থায়ন দেওয়া হলো।
ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ
বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
সর্বশেষ

-54d74f-480x270.webp)

-ef2993-256x144.webp)



-535698-256x144.webp)



-6aeee2.jpg)








