সরকার ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে ব্যর্থ: জাসদ

বিজ্ঞপ্তি

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ রাজবাড়ীর গোয়ালন্দে আগাম ঘোষণা দিয়ে নূরা পাগলার কবর হতে লাশ উত্তোলন ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে জানায়, ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তৌহিদী জনতার নামে মব সৃষ্ট করে দেশের পীরের দরগাহ, মাজার শরীফ ও ধর্মীয় অনুষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে চলেছে।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর গোয়ালন্দে এ নৃসংশ—বর্বর ঘটনা ঘটিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের নির্লিপ্ততায় মাজারে মব সৃষ্টি করে শতাধিক হামলার ঘটনায় দায়ীরা গ্রেফতার—বিচারের মুখোমুখি হচ্ছেনা।

জাসদ কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে বলা হয়, সরকার ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।

জাসদের বিবৃতিতে আরও বলা হয়, রাজবাড়ী জেলার গোয়ালন্দে নূরা পাগলার কবর হতে লাশ তুলে জাতীয় মহাসড়কে প্রকাশ্যে অগ্নিসংযোগের এ ঘটনায় দ্রুত আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন ও দায়ীদের গ্রেফতারের দাবি জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ

এই চারজনের মধ্যে রয়েছেন বহুল পরিচিত মুখ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান। রয়েছেন চেয়ারম্যানের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম (ডোনার) এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

১ দিন আগে

ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার, আটক ৪

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এই চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিক পরিচয়ে যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর চারজনকেই ধানমন্ডি থানায় পাঠিয়েছে পুলিশ।

১ দিন আগে

‘খালেদা জিয়া আজীবন আপসহীন থেকে রাজনীতির অনন্য দৃষ্টান্ত গড়েছেন’

১ দিন আগে

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’র তকমা পাওয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর গত বছরের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। ওই দিন ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০

২ দিন আগে