প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এটুআই প্রকল্পের কাজের ব্যাপারে যেন কোন অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। তা ছাড়া এটুআই গৃহিত অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআই প্রধান কার্যালয় পরিদর্শনকালে বুধবার তিনি এ কথা কথা বলেন।
সভায় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটুআই কর্তৃক গৃহীত সব উদ্যোগ দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে আরও সম্পৃক্ত করতে হবে। প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যে সব বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কাজ করছেন তাদের সমন্বয়ে ‘অ্যাডভাইজরি টিম’ করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।
অনেকে একেবারেই ব্যক্তি উদ্যোগে বা গ্রুপভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে। তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে। এটুআই কর্তৃক অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ আর স্বচ্ছ হয়।
সারা দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে, তা সংস্কার প্রয়োজন। রাষ্ট্র কাঠামোর সংস্কারও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো একক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছেন যা সীমাহীন। সবার সঙ্গে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তাদের এ আত্মত্যাগের কথা মাথায় রেখেই কাজ করে যেতে হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
সভায় তরুণ উদ্যোক্তাদের প্রতিনিধিরা তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। আলোচনায় এটুআই প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ বরে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের বিরোধিতা করে তিনি বলেছেন, এই আইন কার্যকর হলে তা জাতিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেবে।
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে