প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তার দেয়া বক্তব্য ‘I Have a Plan for the People of My Country, for My Country’ শীর্ষক একটি কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয় দেব। এতে তারেক রহমানের কার্টুনও লেখার পাশে আঁকা হয়। নিজেকে নিয়ে তৈরি করা কার্টুন হাতে কার্টুনিস্টকে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তারেক রহমানের হাতে তুলে দেন কার্টুনিস্ট উদয় দেব। এ সময় সেখানে একটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (১৪জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, কার্টুনটি হস্তান্তরকালে নিজের অনুভূতি প্রকাশ করে কার্টুনিস্ট উদয় দেব বলেন, তারেক রহমানকে নিয়ে আঁকা একটি কার্টুন তার হাতে তুলে দেওয়াই ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেখে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই কার্টুনের মাধ্যমে আমি দেশের মানুষ ও দেশের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনার প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি।
কার্টুনটি গ্রহণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শিল্পী উদয়কে ধন্যবাদ জানান।
কার্টুনিস্ট উদয় তার ব্যতিক্রমী ও চিন্তাশীল কার্টুনের জন্য ইতোমধ্যেই দেশজুড়ে পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে তাঁর আঁকা কার্টুন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৬ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৬ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৬ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে