৩ দিন পিছিয়ে চাকসু নির্বাচন ১৫ অক্টোবর

চবি প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিন দিন পিছিয়ে এ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চাকসু নির্বাচনের নির্বাচন কমিশন সচিব অধ্যাপক এ কে এম ফরিফুল হক সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে ১২ অক্টোবরে চাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে এ নির্বাচন তিন দিন পিছিয়ে গেল।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আরিফুল হক জানান, সোমবার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার্থী ও বেশির ভাগ প্রার্থী নির্বাচনের তারিখ পেছানোর অনুরোধ করেছিলেন। তাদের ভাষ্য ছিল, প্রচারের জন্য তারা যথেষ্ট সময় পাচ্ছেন না। তাদের বক্তব্য বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনের সভায় নির্বাচন তিন দিন পেছানোর সিদ্ধান্ত হয়েছে।

অধ্যাপক আরিফুল বলেন, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর পরদিন থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। যেদিন খুলবে সেদিন থেকে মাত্র পাঁচ দিন সময় থাকবে প্রচারের জন্য। প্রার্থীদের আশঙ্কা, ক্যাম্পাস শহর থেকে দূরে হওয়ায় ক্যাম্পাস খোলার পর রোববার বা সোমবার সকল শিক্ষার্থী না-ও পৌঁছাতে পারে। এ কারণে তারা (প্রার্থীরা) আমাদের কাছে অনুরোধ করেছে, প্রচারের জন্য দুই/এক দিন সময় চায়।

তিনি আরও বলেন, আবার নির্বাচন কমিশনও মনে করে, পাঁচ কর্মদিবস প্রস্তুতির জন্য যথেষ্ট নাও হতে পারে। যেহেতু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের জনবলের সম্পৃক্ততার বিষয় আছে। আগে নয় দিন বন্ধ থাকলেও ওয়ার্কিং ডেগুলো আমাদের জন্য বেশি জরুরি। নির্বাচন কমিশন অফিসের প্রস্তুতি, শিক্ষার্থীদের আগ্রহ, এসব মিলিয়ে আমরা উপাচার্যের সঙ্গে আলোচনা করেছি, যেন শিক্ষার্থীদের আগ্রহ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিটা থাকে।

নির্বাচন কমিশনের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি উত্থাপন করার পর সদস্যদের মতামতের ভিত্তিতে ১২ অক্টোবর রোববারের পরিবর্তে ১৫ অক্টোবর বুধবার ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান অধ্যাপক আরিফুল। সেই সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার থেকে বাড়িয়ে বুধবার করা হয়েছে বলেও জানান তিনি।

অধ্যাপক আরিফুল আরও বলেন, নির্বাচনের কারণে ১২ থেকে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের পরদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল ২৫ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার আন্দোলন নিয়ে চলমান শাটডাউন কর্মসূচির পাশাপাশি দুর্গাপূজার ছুটিতে অনেক শিক্ষার্থীর বাড়ি চলে যাওয়ার কারণে প্রার্থীরা এ নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন।

বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। এর ফলে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচন হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাজেটে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, জাতি হতাশ: জামায়াত

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি সরকারের প্রথম এই বাজেটে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এই বাজেট দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে।

৩ দিন আগে

এ বাজেট চানাচুরের মতো— খেতে ভালো, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, সরকার সুন্দর কথা বলছে। তবে বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখানো হচ্ছে। আসলে এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেট চানাচুরের মতো— খেতে ভালো লাগবে, কিন্তু পুষ্টিগুণ নেই।

৩ দিন আগে

রাষ্ট্র সংস্কারে অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা অনিবার্য: জেএসডি

প্রখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ ও স্বাধীনতার অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র সংস্কার ও অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

৫ দিন আগে

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

৫ দিন আগে