গণভোট কবে— রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে জানাতে বলল সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণভোট। প্রতীকী ছবি

জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ ও সনদ বাস্তবায়নের জন্য ভোট আয়োজনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার আহ্বান জানিয়েছে।

সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, তা নিয়ে দলগুলোর মতভেদ থাকায় উপদেষ্টা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে জুলাই সনদের গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) প্রসঙ্গে কী সিদ্ধান্ত হবে, তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরিভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলে অভিমত জানিয়েছে উপদেষ্টা পরিষদের সভা।

আইন উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেছে উপদেষ্টা পরিষদ। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সরকারকে দিকনির্দেশনা জানাতে বলা হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে জানালে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। আমাদের হাতে কালক্ষেপণের সুযোগ নেই, এটি সবার বিবেচনায় রাখা প্রয়োজন।

এ ছাড়া উপদেষ্টা পরিষদের সভায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বলেও জানান আইন উপদেষ্টা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজি নিয়ে সড়কমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছেন। তার এই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

২ দিন আগে

ভাষা শহিদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

২ দিন আগে

প্রথমবার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জামায়াতের

স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও এই প্রথম শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন।

২ দিন আগে

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন

এতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আর সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন

২ দিন আগে