বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

বাসস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে সানাউল্লাহ হক দায়িত্ব পালন করবেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।

কমিটিতে মোট ২৮ জন সহ-সভাপতি এবং ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রাখা হয়েছে। কমিটিতে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে মোহাম্মাদ আলী তোহা, প্রচার সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মনির ও অর্থ সম্পাদক হিসেবে তারেক আজাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুর বিভাগের জন্য পৃথক সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও পাঠচক্র, ক্রীড়া, তথ্য ও গবেষণা, আইন, স্বাস্থ্য ও চিকিৎসা, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, ত্রাণ ও দুর্যোগ, ধর্ম, কৃষি, কারিগরি শিক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, স্কুল ছাত্র ও ছাত্রী বিষয়কসহ বিভিন্ন উপকমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রসমাজের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ কমিটি কাজ করবে। প্রয়োজনে পরবর্তীতে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে।

সভাপতি নাজমুল হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, নবগঠিত এ কমিটি ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং শিক্ষার্থীদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, আগামী এক বছরে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমরা আশাবাদী।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

২ দিন আগে
Advertisement